ত্রিপুরার রাজকার্যে যেমন বাংলা ব্যবহৃত হতো, তেমনই রাজাগণ নিজেরাও ব্যক্তিগত পর্যায়ে বাংলাতে চিঠিপত্র লিখতেন। এখানে অপেক্ষাকৃত আধুনিক কালের কয়েকজন রাজার চিঠি উল্লেখ করা হচ্ছে। আগেই উল্লেখ করা হয়েছে যে, ‘ভগ্ন হৃদয়’ কাব্যগ্ৰন্থের জন্য কিশোর কবি রবীন্দ্রনাথকে অভিনন্দন জানাতে বীরচন্দ্র মাণিক্য তাঁর সচিবকে কলকাতায় পাঠিয়েছিলেন।






















