কলকাতার ‘হারকাটা গলি’র শ্যামলাল গঙ্গোপাধ্যায়ের কন্যা কাদম্বরী বধূ হয়ে এসেছিলেন ঠাকুরবাড়িতে। জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে বিবাহ হয় তাঁর। প্রায়শই তেমন উচ্চবিত্ত পরিবার থেকে ঠাকুরবাড়িতে বধূমাতারা আসেননি। এসেছেন নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে। পিরালি-কন্যা খুঁজতে গিয়ে বিত্তশালী-সম্ভ্রান্ত পরিবারের কন্যাকে বধূ করে আনা সম্ভব হয়নি। কাদম্বরীর ঠাকুরদা জগন্মোহন ঠাকুরবাড়ির ‘দ্বারপাল’ ছিলেন।






















