ভারতীয় সিনেমায় অনবদ্য অবদানের জন্য জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই। ভারতীয় সিনেদুনিয়ায় অর্ধ শতাব্দীজুড়ে রাজত্ব করছেন মিঠুন চক্রবর্তী। এ বার ফিল্মি কেরিয়ারে অসামান্য অবদানের জন্য ‘দাদাসাহেব ফালকে’ পাচ্ছেন মহাগুরু। এর আগে, বাঙালি হিসেবে 'দাদাসাহেব-ফালকে' পুরস্কার পেয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আর এবার এই পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী যে দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন তা আজ সকালেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ঘোষণা করেছে। আগামী ৮ অক্টোবর মিঠুনের হাতে পুরস্কার তুলে...






















