শনিবার ৭ মার্চ, ২০২৬

সেরা পাঁচ

পর্ব-২৪ : চম্পারণ-বেতিয়া এবং অভিযাত্রী শংকর

পর্ব-২৪ : চম্পারণ-বেতিয়া এবং অভিযাত্রী শংকর

বেতিয়া ক্যাম্প যেন নগ্নতা ক্ষুধা মৃত্যুর শ্মশানভূমি। অনেক উদ্বাস্তু এখানকার জীবন সহ্য করতে না পেরে পালিয়েছে। বাকিরা মৃত্যুর দিন গুনছে। ক্যাম্প অফিসাররা হৃদয়হীন। আর ক্যাম্পবাসীদের দেখতে কীট-পতঙ্গের মতো। দঙ্গল দঙ্গল মানুষ খেতে পাচ্ছে না। তার ওপর রোজের থেকে রোজ পঙ্গপাল মানুষের ভিড় বাড়ছে। ভিড়ের সঙ্গে ভিড় ঢেউয়ের মতো মিশে বেতিয়া চম্পারণ কে বানিয়েছে উদ্বাস্তু বাঙালের বিচ্ছিন্ন দ্বীপভূমি।

read more
পর্ব-৯৫: ত্রিপুরায় স্বাধীনতা আন্দোলনের প্রভাব

পর্ব-৯৫: ত্রিপুরায় স্বাধীনতা আন্দোলনের প্রভাব

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও রাখী বন্ধন উৎসবের প্রভাবে রাজধানী আগরতলায় সব সম্প্রদায়ের মানুষ বন্দেমাতরম গাইতে গাইতে মিছিল করেছিল। ১৯০৮ সালে ক্ষুদিরাম বসুর ফাঁসির সংবাদে রাজপরিবারের অনেকেই শোকাচ্ছন্ন হয়ে পড়লে রাজা রাধাকিশোরও এর প্রতি সহানুভূতি দেখিয়েছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। ফাঁসির দিন আগরতলার উমাকান্ত অ্যাকাডেমির শিক্ষার্থীরা বন্দেমাতরম গাইতে গাইতে পতাকা হাতে শহরের রাজপথ অতিক্রম করেছিল বলে উল্লেখ করেছেন ইতিহাসবিদ ড.জগদীশ গণচৌধুরী।

read more
পর্ব-১২৪: অমিতাভ হত্যারহস্য / ৫

পর্ব-১২৪: অমিতাভ হত্যারহস্য / ৫

একসময় বাঙালি নায়িকারা ফিগার সচেতন ছিলেন না। খাওয়া-দাওয়ার আজকের ধরাকাট তখন অত গুরুত্ব পেত না। বয়সের বাড়লেই নায়কদের ভুঁড়ি আর নায়িকারা বুড়ি! দিনকাল পাল্টে গিয়েছে। এখন অভিনেতা-অভিনেত্রীরা নিয়ম করে উপোস করেন। ইন্টার্মিনান্ট ফাস্টিং। নিয়মিত বিরতি-সহ উপবাস। মাছেভাতে বাঙালির খাদ্যাভ্যাসে নিদারুণ কোপ। ভাতহীন জীবন। আর তাতেই ছিপছিপে তন্বীরা বয়সের গলায় চেন বেঁধে রেখেছেন।

read more
পর্ব-১৫০: দণ্ডকারণ্যে শূর্পনখা—একটি নাটকীয় চমক ও দ্বৈতসত্তায় অনন্য রাম

পর্ব-১৫০: দণ্ডকারণ্যে শূর্পনখা—একটি নাটকীয় চমক ও দ্বৈতসত্তায় অনন্য রাম

পঞ্চবটীবনে রাম, সীতা ও লক্ষ্মণ আশ্রয় নিয়েছেন। হেমন্ত ঋতু সমাগত। গোদাবরী নদীতে স্নানান্তে তাঁরা তিনজন, লক্ষ্মণনির্মিত আশ্রমস্থ পর্ণকুটিরে প্রবেশ করলেন। মহর্ষিগণ তাঁদের সম্মানিত করলেন। পর্ণকুটিরে সুখের আবহে, চিত্রানক্ষত্রযুক্ত চন্দ্রিমার মতো সীতা-সহ অবস্থান করছেন রাম। তিনি, লক্ষ্মণের সঙ্গে আলাপচারিতায় বিভিন্ন কথাবার্তায় নিরত হলেন। সেই সময়ে সেইখানে স্বেচ্ছায় উপস্থিত হল এক রাক্ষসী। সে, দশানন রাবণের ভগিনী শূর্পনখা।

read more
দোলি হ্যায়!

দোলি হ্যায়!

ঋষি উগ্রশ্রবা তাঁর পলিতকেশদাম ও শ্বেতশ্মশ্রুভারের অন্তরাল থেকে উজ্জ্বল নেত্রদুটি বিস্ফারিত করে প্রশ্ন করলেন, “হে প্রভো! আমরা দোলযাত্রার কথা জানি, কলিযুগের মর্ত্যধামে হোরিখেলার কথাও শ্রবণ করেছি, এও জানি যে কালে কালে হোরিখেলা “হ্যাপ্পি হোলি”তে পর্যবসিত হবে, এবং তা পাণিনীয় বিধিসম্মত, যেহেতু রলয়োরভেদঃ এই সূত্র স্বয়ং মহামুনি পাণিনি প্রণয়ন করেছেন। তবে কলিযুগের মর্ত্যে “দোলি” উত্সবটি কীদৃশ হবে এ বিষয়ে আমাদের আলোকিত করুন, নিঃসংশয় করুন।

read more
দোলের সন্ধ্যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কেমন দেখবে কলকাতা-সহ বাংলা? পূর্ণগ্রাস গ্রহণ ভারত থেকে আবার কবে দেখা যাবে?

দোলের সন্ধ্যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ! কেমন দেখবে কলকাতা-সহ বাংলা? পূর্ণগ্রাস গ্রহণ ভারত থেকে আবার কবে দেখা যাবে?

দোল পূর্ণিমার সন্ধ্যায় চন্দ্রগ্রহণ। কলকাতা-সহ রাজ্যের আকাশে চাঁদ বাকি পাঁচটা দিনের তুলনায় অন্য রকম দেখাবে। এদিন দেখা যাবে একেবারে লালচে চাঁদ। যদিও কলকাতা থেকে চাঁদকে পুরোপুরি রক্তিম দেখাবে না। মিশেল থাকবে হলুদ এবং লাল উভয় রঙেরই।

read more
পর্ব-৮৫ : সাথী হারা

পর্ব-৮৫ : সাথী হারা

১৯৬১ সালের বাংলা চলচ্চিত্র ‘সাথীহারা’ হল উত্তম কুমার ও মালা সিনহা অভিনীত একটি রোম্যান্টিক ড্রামা যা, কুন্দন ও রূপা নামের দুই ভবঘুরে গায়কের কাহিনি অনুসরণ করে। শুরুতে একে অপরের প্রেমের ব্যাপারে অজ্ঞাত থাকলেও পরিস্থিতি, তাদের ভালোবাসার গভীরতা উপলব্ধি করতে বাধ্য করে। সুজন নামের একজন সংগীত পরিচালকের পাল্লায় পড়ে তাদের জীবনে নেমে আসে বিচ্ছেদ ও ভুল বোঝাবুঝি অবশেষে কাহিনীর হাত ধরে কুন্দন রূপাকে উদ্ধার করে মিলন সম্পন্ন করে।

read more
পর্ব-৯৯ : দুই সাপের বিবাদ ও রাজকন্যার গুপ্তধন লাভ! প্রাকারকর্ণের চাণক্য-নীতিতে মুগ্ধ উলূকরাজ

পর্ব-৯৯ : দুই সাপের বিবাদ ও রাজকন্যার গুপ্তধন লাভ! প্রাকারকর্ণের চাণক্য-নীতিতে মুগ্ধ উলূকরাজ

স্বামীর জীবন বাঁচিয়েই রাজকন্যা কিন্তু থামলেন না। এবার তিনি মন দিলেন উইয়ের ঢিবির সেই অহংকারী সাপটির দিকে। উনুনে ফুটন্ত গরম তেল চাপিয়ে, সেই টগবগ করে ফোটা তেল তিনি সাবধানে ঢেলে দিলেন উইয়ের ঢিবির গর্তের ভিতর। তেলের সেই ভয়ংকর তাপে ঢিবির ভিতরের সাপটিও নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। আর ঢিবি খুঁড়তেই বেরিয়ে এল ঝকমকে সোনাভর্তি দুটো বিশাল কলসি!

read more
সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৩ : ফেলুদার শেষদৃশ্য— শেষের পরে, শেষের পারে

সত্যজিতের রায়, অপু থেকে আগন্তুক, পর্ব-২৩ : ফেলুদার শেষদৃশ্য— শেষের পরে, শেষের পারে

রহস্য-রোমাঞ্চ ঠিক কীরকম? আভিধানিক অর্থ ধরে এগোলে রহস্যে একরকম গোপনীয় বিষয় থাকবে, আর রোমাঞ্চ হল যা গায়ের লোম খাড়া করে দেবে। সুতরাং এমন কোনও গোপন বিষয়ের উদ্ঘাটন হয় এখানে যার পথে থাকে শিহরণ, বুক দুরুদুরু “কী হয় কী হয়” ভাব। আজ সত্যজিৎ রায়ের দুটি রহস্যনির্ভর ছবি সোনার কেল্লা ও জয় বাবা ফেলুনাথের শেষ দৃশ্য।

read more
পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

পর্ব-৫৯: আকাশ এখনও মেঘলা

ফ্যাশন নাকি মাঝে মাঝে সামারসল্ট দিয়ে পুরোনো দিনে ফিরে যায়। এরকম রগ ছোঁওয়া জুলফি তো ছিল একসময়কার আইকন দুর্গাদাস সায়গল বা পিসি বড়ুয়ার সময়ে। নায়িকাদের ফিনফিনে রোগা হওয়া, একটু নাকিসুরে কথা বলাটাও যমুনা বড়ুয়ার সময় থেকে আবার ফিরে আসছে। মাঝখানের একটা সময় একটু মোটাসোটা নায়িকারা জায়গা পেতেন। উত্তমকুমার নিয়ে এলেন এক দুরন্ত প্রেমিককে। ধুতি পাজামা পাঞ্জাবি বাংলা সার্ট বা স্যুট-বুট সবেতেই ভালোবাসা- ভালোলাগা।

read more
সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪১: সুন্দরবনের বন্যপ্রাণী — গড়িয়োল

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১৪১: সুন্দরবনের বন্যপ্রাণী — গড়িয়োল

গড়িয়োলরা স্বভাবে কিন্তু ভীষণ লাজুক ও ভীতু। প্রখর দৃষ্টিশক্তি এদের। আড়াইশো মিটার দূর থেকেও মানুষের গতিবিধি বুঝতে পারে। ভালোভাবে দেখার জন্য কখনও কখনও পিছনের দু’পায়ের উপর ভর দিয়ে শরীরকে খাড়া করে। অবশ্য স্বজাতির পুরুষদের সাথে মারামারি করার সময়ও ওইরকম ভঙ্গিতে দাঁড়াতে দেখা যায়। আগেই বলেছি বিপদে ওরা গাছে উঠতে যেমন পটু তেমনই পটু সাঁতারে। জেনে অবাক হবেন, টানা ১৭ মিনিট ওরা দম বন্ধ করে জলের তলায় ডুবে থাকতে পারে।

read more
পর্ব-১৫৬ : করিডোরে কেউ নেই

পর্ব-১৫৬ : করিডোরে কেউ নেই

বামাপদ প্রথমে উঠছিল। তারপর সাইকেল। তার পিছনে চেতন, পল্টু, আরা শেষে বামাপদর ডাক্তার সাজা সহযোগী। খুব আস্তে-আস্তে বেশি শব্দ না হয়, এমনভাবে উঠতে হচ্ছিল তাদের। দ্বিতীয় তলায় এসে বামাপদ হাতের ইশারায় থামতে বলল একটু। এটি ফিমেল ওয়ার্ড। এই ওয়ার্ডেই ব্যস্ততা দিনে-রাতে সব সময়েই থাকে। নার্সদিদিরা ছোটাছুটি করে। লেবার পেইন নিয়ে যারা ভর্তি হয়, তাদের ডেলিভারির সময় দিন-রাত যে-কোন সময়েই হতে পারে।

read more
পর্ব-২৩ : অপারেশন উদ্বাস্তু এবং গুরু-শিষ্য সংবাদ

পর্ব-২৩ : অপারেশন উদ্বাস্তু এবং গুরু-শিষ্য সংবাদ

রাস্তার মেটে ধুলো উড়িয়ে ওরা দু’জন হাঁটছে। ব্রজেন স্যারের কষ্ট হচ্ছে। হবেই তো। এতদিনের উপবাস, অনিদ্রা, অসম্মান, কেমন জীর্ণ হয়ে গিয়েছেন স্যার! ভিতরে ভিতরে যেন বেঁচে নেই মানুষটা! এমন একটা মরা মানুষের পক্ষে উদ্বাস্তুর যন্ত্রণায় মলম লাগানো কি সম্ভব? ক্ষতের মুখ চিঁড়ে বার করে আনতে পারবেন পুঁজ রক্ত স্রাব! অপারেশন উদ্বাস্তুর অগ্নিগর্ভ লড়াইতে ধুঁকতে ধুঁকতে যেন সামিল হচ্ছে একটি অর্ধদগ্ধ শব!

read more
পর্ব-৯৪: ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ

পর্ব-৯৪: ত্রিপুরায় রিয়াং বিদ্রোহ

১৯৪২-৪৩ সালে রতনমণি নামে এক সাধুর নেতৃত্বে ত্রিপুরায় ঘটেছিল রিয়াং আদিবাসী বিদ্রোহ। মূলত সামন্ততান্ত্রিক শাসন-শোষণের বিরুদ্ধে এই বিদ্রোহ ঘটলেও সে সময়ে অনেক ক্ষেত্রে রতনমণির শিষ্যদের 'স্বদেশী' বলে অভিহিত করা হতো। পরবর্তী সময়ে রিয়াং বিদ্রোহকে স্বাধীনতা সংগ্রামের মর্যাদাও দেয়া হয়েছে। নৃপতি শাসিত ত্রিপুরার পার্বত্য অঞ্চলে জনজাতি সম্প্রদায়ের রিয়াং সর্দারদের বলা হতো চৌধুরী। এই চৌধুরীরা কার্যত সেদিন সামন্ত প্রভুদের মতো আচরণ করতেন। গরীব রিয়াং প্রজাদের কাছ থেকে জোর করে অর্থ আদায়, জরিমানা ইত্যাদি নানা ভাবে তারা...

read more
পর্ব-১২৩: অমিতাভ হত্যারহস্য / ৪

পর্ব-১২৩: অমিতাভ হত্যারহস্য / ৪

বারান্দায় টানা উঁচু গ্রিল দেওয়া। সেখান দিয়ে ঘরে আসার সুযোগ নেই! বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। দরজার লক। তার বাইরে কোলাপসেবল গেটে তালা দেওয়া। সবদিক থেকে ব্যাপারটা আত্মহত্যার দিকে এগোচ্ছে। কিন্তু একটা খটকা বাবু মানে ধৃতিমান চৌধুরীকে ভাবাচ্ছে। বারান্দার উঁচু গ্রিলে নীলাঞ্জনার ওড়না বেঁধে গলায় ফাঁস লাগানোটা যেন ম্যাচ করছে না! অমিতাভ কী চেয়েছিল তার মৃতদেহটা রাস্তা থেকে কেউ দেখতে পাক?

read more

 

 

Skip to content