থানায় বসে থাকতে থাকতে প্রথমত সত্যব্রত ভাবছিলেন, কতক্ষণে সেকেন্ড অফিসার আসবেন আর তাঁর কথা শুনবেন। তারপর সেই অফিসার সুদীপ্তবাবু এলেন কিন্তু কথা শুরু হওয়ার মুহূর্তেই বাধা পড়ল। একটা ফোনকল, কোথাও কিছু ঘটেছে। সুদীপ্তবাবুর মুখে সামান্য বিরক্তিসূচক ভঙ্গি দেখতে পেলেন সত্যব্রত, যদিও পরক্ষণেই তা মুছে গিয়ে একজন দায়িত্বশীল অফিসারের মুখোশ পরে নিলেন তিনি।






















