>ঘরের দরজা খুলে যে-লোকটি ঢুকল, তাকে আগের বার দেখেননি। আদিবাসী মানুষ। বয়স্ক না-হলেও নেহাত অল্প-বয়সও নয়। মাথায় রুক্ষ চুল, তেল-শ্যাম্পু পড়ে না বোঝাই যায়, গালে ক’এক দিনের না-কামানো কাঁচাপাকা দাড়ি। লোকটির হাতে একটি লাঠি। বোঝা গেল, এটি তার আত্মরক্ষার এবং বেগড়বাঁই দেখলে শায়েস্তা করার অস্ত্র। তবে লাঠি হলেও পাকা বাঁশের বেশ শক্তপোক্ত ওয়েপন। আগেকার দিনে মানুষ এ-দিয়েই গোটা ডাকাতদলকে পর্যন্ত কাবু করে ফেলত।






















