এ সব ভাবতে ভাবতেই ইতিমধ্যে রাত বারোটা বেজে গিয়েছে সেটা বাবুর খেয়াল ছিল না। খেয়াল হলো শ্রেয়া বাসুর ফোন পেয়ে। শ্রেয়া জানাল ইউটিউবানন্দের ভিডিওর কথা! সন্ধেবেলায় প্রথম ভিডিওটাও শ্রেয়া দেখেছে। কথামতো এখন দ্বিতীয় ভিডিওতে ডাক্তারবাবুর পরিচয় দিয়েছে ইউটিউবার! তিনি কি সুরজিত ব্যানার্জি নাকি অন্যকেউ?






















