পেলের জীবনাবসান। বিশ্ব ফুটবলের প্রথম মহাতারকা বয়স হয়েছিল ৮২ বছর। বিশ্বের একমাত্র ফুটবলার যিনি তিন বারের বিশ্বকাপ জয়ী। আর প্রয়াত হলেন ঠিক বিশ্বকাপের পরেই। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।কিংবদন্তি এই ফুটবলার ২০২১ সাল থেকে অন্ত্রের ক্যানসারে ভুগছিলেন। কাতার বিশ্বকাপের সময় আচমকা তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছিল। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে গত ২৯ নভেম্বর তাঁকে ভর্তি করা হয়। কিন্তু গত ২২ ডিসেম্বর শরীরে ক্যানসারের প্রকোপ হঠাৎ করে খুব বেড়ে যায়। এমনকি, চিকিৎসকের পরামর্শ মতো ফুটবলের প্রথম মহাতারকার আর...






















