শাস্ত্রীয় নৃত্যজগতের অন্যতম কাণ্ডারি বিরজু মহারাজজির দেহাবসান হয়েছে গত ১৬ জানুয়ারি। মঞ্চ আজ শোকস্তব্ধ, থেমে গেল চিরতরে ‘লয়ের পুতুল’-এর ঘুঙুর। তাঁর বিদায়কালে এহেন অভাবনীয় শিল্পীসত্তার প্রতি রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।‘মালতী গুন্দাভ কেশ প্যায়ার গুলগবারে মুখ দামিনী সি দমখত চল মাতয়ারি চল মাতয়ারি, চল মাতয়ারি’ঝাড়বাতির চতুর্ভেদী আলোর ছটায় সুসজ্জিত এক ‘রঙমহাল’এ জুঁই, রজনীগন্ধা আর আতর সুবাসিত পথ ধরে এসে দাঁড়ালেন যিনি তাঁর চলনে শাস্ত্রীয় শিক্ষার স্পর্শ যেন পরতে পরতে। দু পায়ে দুশো দুশো চারশো ওজনের ঘুঙুর নিয়ে যথাযথ সেলামির পর...










