এইমাত্র এই দুঃসংবাদ পেলাম। যখন অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলেন তখন থেকে একটা মানসিক প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছিল। তার মাঝে আরেক কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণ। মনের মধ্যে একটা আশঙ্কা ছিলই তবে সেটা একটু একটু করে কমে যাচ্ছিল। সন্ধ্যা মুখোপাধ্যায় সুস্থ হয়েছেন---তাঁর পায়ে অস্ত্রোপচার সফল হয়েছে--- এই খবরগুলো ক্রমশ আশ্বস্ত করছিল। আজ সব আশা শেষ হয়ে গেল। যে গানটির মাধ্যমে আমি এই শিল্পীকে চিনেছি সেটি আমার জন্মের অনেক আগে ১৯৫৪ সালের মুক্তিপ্রাপ্ত উত্তমকুমার-সুচিত্রা সেনের রোমান্টিক হিট অগ্নিপরীক্ষা ছবিতে ছিল।...






















