গল্প শোনার আগ্রহ মানুষের চিরকালীন প্রবণতা। কেন ভালো লাগে? অবসরের বিনোদন হল গল্প, অনেককিছু জানা যায় বৈকী! কোথায় গল্প হচ্ছে না? রাস্তায়, বাড়িতে, বাসে, ট্রেনে, বাজারে, চায়ের আড্ডায় কিংবা কেজি থেকে পিজির ক্লাসে, হোটেল থেকে হোস্টেলে, বোর্ড মিটিং থেকে রাজনীতির ময়দানে কল্পনা জল্পনা মিশিয়ে যে সংলাপধর্মী বার্তালাপ চলে, তাকে ভালো কথায় আড্ডা, আলাপচারিতা বলা যায়।






















