শনিবার ৭ মার্চ, ২০২৬

বিচিত্রের বৈচিত্র

দোলি হ্যায়!

দোলি হ্যায়!

ঋষি উগ্রশ্রবা তাঁর পলিতকেশদাম ও শ্বেতশ্মশ্রুভারের অন্তরাল থেকে উজ্জ্বল নেত্রদুটি বিস্ফারিত করে প্রশ্ন করলেন, “হে প্রভো! আমরা দোলযাত্রার কথা জানি, কলিযুগের মর্ত্যধামে হোরিখেলার কথাও শ্রবণ করেছি, এও জানি যে কালে কালে হোরিখেলা “হ্যাপ্পি হোলি”তে পর্যবসিত হবে, এবং তা পাণিনীয় বিধিসম্মত, যেহেতু রলয়োরভেদঃ এই সূত্র স্বয়ং মহামুনি পাণিনি প্রণয়ন করেছেন। তবে কলিযুগের মর্ত্যে “দোলি” উত্সবটি কীদৃশ হবে এ বিষয়ে আমাদের আলোকিত করুন, নিঃসংশয় করুন।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৫০: বালোদক-জাতক—বীরভোগ্যা বসুন্ধরা

গল্পবৃক্ষ, পর্ব-৫০: বালোদক-জাতক—বীরভোগ্যা বসুন্ধরা

রাজকীয় ঘোটকবাহিনী এই দীর্ঘ পথশ্রমে নিতান্তই শ্রান্ত হয়ে পড়েছিল। রাজ্যে ফিরে রাজা সেই শ্রমক্ষিণ্ণ ক্লান্ত অশ্বদলের ক্ষুৎপিপাসা দূর করতে তাদের সরস খাদ্য ও দ্রাক্ষারস সেবন করানোর আদেশ দিলেন। সুগন্ধি রস পান করে হৃষ্ট অশ্বসকল অশ্বশালায় যথাস্থানে নীরবে স্থির হয়ে দণ্ডায়মান রইল।

read more
পূর্বোত্তরের পরিপ্রেক্ষিতে মাতৃভাষা দিবস

পূর্বোত্তরের পরিপ্রেক্ষিতে মাতৃভাষা দিবস

মাতৃভাষার জন্য সংগ্রাম অবশ্য নতুন কোনও বিষয় নয়। নতুন নয় মাতৃভাষা সুরক্ষার লড়াইয়ের ঘটনাও। আমাদের দেশের নানা অঞ্চলেও বিভিন্ন জনগোষ্ঠীর নিজ নিজ মাতৃভাষা সুরক্ষার লড়াইয়ের ঘটনার নজির রয়েছে। ঘটেছে রক্তক্ষয়ী ঘটনাও। ওপারের একুশের মতো মাতৃভাষার আন্দোলনের ক্ষেত্রে এপারেও অমর হয়ে আছে উনিশে মে। ১৯৬১ সালের এই দিনটিতেই মাতৃভাষার জন্য শিলচরে শহিদ হয়েছিলেন এগারো জন। সেদিনের এই ভাষা আন্দোলনকে কেউ কেউ গণ অভ্যুত্থান হিসেবেও অভিহিত করেছেন।

read more
সংসার ভেঙে… চলে গেলেন শঙ্কর

সংসার ভেঙে… চলে গেলেন শঙ্কর

ঝাঁ-চকচকে অফিসঘরে বসেছিলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। নিশীথদা আলাপ করিয়ে দিলেন। আমি প্রণাম করলাম। খুব ব্যস্ত মানুষ। অনবরত ফোন বাজছে। দামি চা এসে গিয়েছে। ব্যস্ততার মধ্যেই স্ক্রিপ্ট শুনলেন। নিশীথদার সঙ্গে খুব ভালো সম্পর্ক। প্রোডাকশনের নানাদিক আলোচনা হচ্ছিল। গল্পের অনুমতি আগেই রবীনদাকে দিয়েছিলেন। হয়তো যে লিখছে তাকে একবার চোখে দেখতে চেয়েছিলেন। ভাগ্যিস। না হলে তো ওরকম অসামান্য প্রতিভাধর একজন মানুষের সঙ্গে দেখাই হতো না।

read more
এই ভাষাতেই করি গান

এই ভাষাতেই করি গান

মাতৃভাষা, কাজের ভাষা, কথার ভাষা, যোগাযোগের ভাষা, আমার ভাষা তোমার ভাষা, ওদের ভাষা তাদের ভাষা, ক্ষমতার ভাষা, ধনীর ভাষা দরিদ্রের ভাষা… পৃথিবীর সকল ভাষাকে ঘিরেই এসব থিওরির চলাচল। এরপাশেও জীবিত ভাষা, মৃত ভাষা ইত্যাদির তর্ক সামলে দেখা যায় এপাড়ায় যে ভাষার দাপট, ওপাড়ায় তাই-ই নাকি বিপন্ন। তাহলে বিপন্নতাতেই এসে থামে সকল কিছু? আসলে তর্কটা ওই বিপন্নতার, ভাষাটি মর্যাদা পাচ্ছে?

read more
প্রয়াত সাহিত্যিক শংকর, শোকস্তব্ধ বাংলা লেখকমহল

প্রয়াত সাহিত্যিক শংকর, শোকস্তব্ধ বাংলা লেখকমহল

প্রয়াত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়। যদিও টিনি পরিচিত ছিলেন ‘শংকর’ নামে। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। জানা গিয়েছে, পনেরো আগে একাধিক শারীরিক সমস্যা নিয়ে দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান সাহিত্যিক। সেই সময় শংকরের খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তিনি ঝিমিয়ে পড়েছিলেন। বাংলা সাহিত্য-সংস্কৃতি জগতের নক্ষত্রপতনে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুঃসংবাদ প্রকাশ্যে আসতেই শোকের আবহ সাহিত্যজগৎ থেকে বইপাড়ায় শোকের আবহ। শোকবার্তা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত...

read more
শিব

শিব

দেবী কালিকার পদতলে যে শিব শবপ্রায় লুপ্তচেতন হয়ে বিরাজ করেন, গঞ্জিকায় আচ্ছন্ন, স্ফীতোদর মধ্যবয়সী কিংবা অতিবড় বৃদ্ধপতি, ক্যালেন্ডারের শিব তেমনটা নন। সেই কোন বিস্মৃত কালে এক লজ্জাবনতা তরুণী দুরুদুরু রোমাঞ্চ বুকে নিয়ে অনিন্দ্যকান্তি দিগম্বর এক সন্ন্যাসীকে রূপে ভোলাতে গিয়েছিল, সঙ্গে কোকিল, বসন্ত, মদনবাণ, নবোদ্গত প্রেমের প্রকাশের অনুকূল যাবতীয় আয়োজন, হৃদয়ের গোপনপুরে লীলাকমলের পত্রপাতের ধ্বনি। এই আয়োজনে আঘাত আছে, অবহেলা নেই। তাই আত্মগত নশ্বর প্রেম শাশ্বত অমৃত হয়ে বিশ্বজনের হয়ে ওঠে।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৯: সন্ধিভেদজাতক — মূর্খের স্বর্গ

গল্পবৃক্ষ, পর্ব-৪৯: সন্ধিভেদজাতক — মূর্খের স্বর্গ

চতুর্বিধ উপায়ের অন্যতম ও চূড়ান্তটি হল ভেদ। ষাড়গুণ্যে সন্ধির পরে স্থান বিগ্রহের। রাজনীতি, কূটনীতি, সমাজনীতিতে, জীবনে ভেদ ও বিগ্রহের চিত্রটি কীরকম? যূথবদ্ধতার প্রাথমিক শর্ত হল মতৈক্য। সেখান থেকেই পরিবার, সমাজ কিংবা রাষ্ট্রজীবনে সঙ্ঘবদ্ধ, সংহত ঐক্যের যে পরিসর, তার পথচলার সূত্রপাত “সংগচ্ছধ্বমের” আকাঙ্ক্ষার তত্ত্বে, প্রয়োগে। তারপরেও কিছু ‘কিন্তু’র অবকাশ থাকবে, সেখানেই আত্মপ্রকাশ করবে সংঘাত, দ্বন্দ্ব।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৮: সুজাতজাতক—তবু অনন্ত জাগে

গল্পবৃক্ষ, পর্ব-৪৮: সুজাতজাতক—তবু অনন্ত জাগে

বড়-র ডাক এলে ছোট ভেসে যায়। জীবনে বৃহত্তর বর্তমান সমস্যা অতীতের গ্লানি, সংশয়, বিপন্নতা, দুঃখকে নিমেষে অপসৃত করে। ভূস্বামী পুত্রের কাছে সমাগত হয়ে জানতে চাইলেন পণ্ডিত হয়েও তার এমন অসংলগ্ন কাজের কারণ কি? অন্নজলে তো ওই মৃত গরুর দেহে প্রাণসঞ্চার ঘটবে না। গরুটি যে মৃত! তবে ধীমান মানুষের এমন প্রলাপের কী অর্থ?

read more
জনগণপথপরিচায়ক

জনগণপথপরিচায়ক

‘দেশ’কে কেন্দ্র করে যত নিয়ম, সিস্টেম কিংবা তত্ত্ব ও প্রয়োগ— সকলের কেন্দ্রে আছে মানুষ। দেশ পদটির মূলে চলে এলে একটি সংস্কৃত ধাতুকে খুঁজে পাওয়া যাবে– দিশ্। দিশ্ অর্থাৎ দিক। সুতরাং দেশনামক ভূখণ্ডের ধারণায় দিক্ একটি প্রকরণ। এই দিক আক্ষরিক পূর্ব, পশ্চিম, প্রাচ্য, প্রতীচ্য তো বটেই, তবে তাকে পার হয়েও কেন্দ্রীভূত করা, দিশা দেখানোর তাত্পর্য থেকে যায়।

read more
ডাক দিয়েছ কোন সকালে?

ডাক দিয়েছ কোন সকালে?

এবছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে দেবী সরস্বতীর আবাহন। তাত্পর্যপূর্ণ বটে। চলার পথে কখনও কখনও দুটো ট্রেন ঝমঝমিয়ে পরস্পরকে পার হয়ে যে যার গন্তব্যে চলে যায়। কেউ অপেক্ষা করে না কারও জন্য। তবু তারা মেলে।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৭: অরণ্যজাতক : বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

গল্পবৃক্ষ, পর্ব-৪৭: অরণ্যজাতক : বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও

বোধিসত্ত্ব সেবার ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেছেন, তক্ষশিলায় সর্বশিল্পে পারদর্শী হয়ে ফিরে এলেন, অবলম্বন করলেন গার্হস্থ্যধর্ম। কিন্তু তাঁর পত্নীবিয়োগ ঘটল। তিনি পুত্রকে নিয়ে চলে গেলেন হিমালয়ে, প্রব্রজ্যা গ্রহণ করলেন। আশ্রমে পুত্রকে রেখে অরণ্যে ফলমূলাদি সংগ্রহে যেতেন। এমনই এক দিনের কথা।

read more
নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়

নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়

স্বামী বিবেকানন্দ মানুষের অন্তর্লোকের বন্ধনমুক্তির পথ প্রশস্ত করছিলেন তখন। দেশের মানুষের জাগতিক দৈন্য-অপ্রাপ্তি-অসহায়তার মূলে তার ন্যুব্জ তমসাবৃত জীবনের অচলায়তনকেই তিনি কারণ মনে করেছেন। তাঁর প্রায়োগিক অদ্বৈতবাদ এখানেই প্রযুক্ত, সেই নিষ্ফল স্থবির জীবনকে জাগিয়ে, আলোড়িত করে, প্রকম্পিত করে অভীষ্টপানে ধাবমান করার বিপুল তরঙ্গ তুলেছিলেন তিনি সব চরাচর উদ্বেল করে।

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৬: কুণ্টণি জাতক : ক্ষতির খতিয়ান

গল্পবৃক্ষ, পর্ব-৪৬: কুণ্টণি জাতক : ক্ষতির খতিয়ান

বোধগম্য শব্দে বললে ক্রৌঞ্চজাতক। ক্রৌঞ্চের কাহিনি মনে পড়ে? ঋষি বাল্মীকির আদিকাব্যে শোকসঞ্জাত শ্লোক জেগে উঠেছিল সঙ্গমরত ক্রৌঞ্চযুগলের ওপর নেমে আসা আকস্মিক অনভিপ্রেত মৃত্যুকে দেখে। ক্রৌঞ্চের প্রসঙ্গ থাকলে তার সঙ্গে জুড়ে থাকে যেন মৃত্যুর আখ্যান। আজকের জাতকমালার গল্পটিও এক হতভাগ্য ক্রৌঞ্চীর দগ্ধ মাতৃহৃদয় থেকে উদ্গত শোক ও উত্তরণের ভাষ্য। তখন বোধিসত্ত্ব বারাণসীরাজ। তিনি ধার্মিক ও নিরপেক্ষ। অর্থাৎ রাজকীয় কল্যাণগুণে ভূষিত। এই ক্রৌঞ্চীটি রাজার দৌত্যকার্য সম্পাদন করতো। রাজার পত্রবার্তা নিয়ে উড়ে যেত অন্য রাজ্যের রাজার...

read more
গল্পবৃক্ষ, পর্ব-৪৫: অকৃতজ্ঞ-জাতক : কৃতঘ্ন

গল্পবৃক্ষ, পর্ব-৪৫: অকৃতজ্ঞ-জাতক : কৃতঘ্ন

মূল্যবোধের জগতে পরিবর্তন আসছে। যুগের হাওয়া, দেশ-কালের গতিবিধি মানুষের বোধের জগতেও আলোড়ন তোলে। এককালে যা ভালো বলেই মনে হয়েছে, তা আজ আর ততটা ভালো নয়। এককালে যা গর্হিত বলেই বিবেচিত হতো, আজ তা গৃহীত। তবে এ-ও আপেক্ষিক, সকলের কাছেই যে নৈতিকতার বোধ সমতুল, এমন নয়। তবে কিছু কিছু আচরণীয় বিষয় মানুষের জগতে ছিল ও আছে, যা থাকবে। অন্ততঃ আছে বলে মনে হয়, ভবিষ্যতেও থাকা উচিত বলেই মনে হয়।

read more

 

 

Skip to content