মানুষ ও তার চারপাশের গাছপালা, জল, মাটি বায়ু যা কিছুকে কেন্দ্র করে সে বেঁচে থাকে তাই তার পরিবেশ। প্রাচীনকালের মানুষ পরিবেশের ভারসাম্য রক্ষাকে অন্যতম কর্তব্য বলে মনে করত। সে জন্য আলাদা করে পরিবেশ বাঁচানোর দরকার হয়নি। তবে পরবর্তীতে প্রাকৃতিক দূষণের মাত্রা এতটা বেড়েছে যে পরিবেশকে রক্ষা করার তাগিদে পথে নামতে হয়েছে সাধারণ মানুষকে। পরিবেশকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সূত্রপাত হয়েছিল মূলত বিশ শতকের দ্বিতীয় দশকে। ১৯৭২ সালে ৫ জুন দিনটিকে রাষ্ট্রসংঘ বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালনের ডাক দেয়। কিন্তু মানুষের...















