প্রাচীন ভারতে চিরকাল মঠমন্দির প্রতিষ্ঠার বিষয়ে ধর্মশাস্ত্রগুলিতে যেমন প্রশংসা দেখতে পাওয়া যায়, তেমন ভাবেই অন্যান্য দার্শনিক সম্প্রদায়, যাঁরা এই সব বাহুল্য ত্যাগকেই মোক্ষ বা নির্বাণ লাভের একমাত্র পথ বলে মনে করেন, তাঁদের দর্শনে এইসব আড়ম্বরপূর্ণ ধর্মচর্চার বিষয়ে নিন্দাও দেখতে পাওয়া যায়।






















