একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিরও নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সারা বাংলায় আগামী কয়েক দিন এরকমই জরদার ঠান্ডা মালুম হবে।
একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রিরও নীচে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সারা বাংলায় আগামী কয়েক দিন এরকমই জরদার ঠান্ডা মালুম হবে।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, এই শীতের শিরশিরানি আরও বেশ কয়েক দিন উপভোগ করা যাবে। এখনই বাড়ছে না বাংলার তাপমাত্রার পারদ।
বুধবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। ভোরের দিকে আকাশ কুয়াশাছন্ন থাকলেও বেলার দিকে কুয়াশা কেটে যাবে।
কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া আগামী ২৪ ঘণ্টায় কমে ১৪ ডিগ্রির আশপাশে থাকবে।
সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে তা কেটেও যাবে। আকাশ ঝলমলে থাকবে। আগামী ৩ দিন তাপমাত্রা এ রকমই থাকবে।
বর্ষবরণের আনন্দে মাতবে শহরবাসী। কলকাতার নানা জায়গায় অতিরিক্ত ভিড়ের হবে। এই বাড়তি ভিড় সামাল দিতে অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো।
বৃহস্পতিবার রেল ‘হাওড়া-নিউ জলপাইগুড়ি’ রুটে বন্দে ভারত এক্সপ্রেসের চূড়ান্ত পরিবর্তিত সূচি প্রকাশ করেছে। সর্ব শেষ সূচি অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেস সাধারণ দিনে বোলপুর (শান্তিনিকেতন) স্টেশনে দাঁড়াবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গের উপর বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে নতুন বছরের শুরুতেই ক্রমশ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে পারে।
রবিবার সকাল থেকেই দক্ষিণেশ্বর-কবি সুভাষ (ব্লু লাইন) রুটে চালু হয়ে যাবে মেট্রো। মেট্রো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছেন মূলত ১ জানুয়ারি শহরমুখী অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখে।
বুধবার রেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাওড়া স্টেশন পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিরাপত্তাজনিত কারণে স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ ঝলমলে থাকবে।
সাধারণত ১৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে কলকাতায় বেশ ঠান্ডা থাকে। অথচ, এই সময়ে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
ক্রমশ স্বাভাবিক হচ্ছে মেট্রো পরিষেবা। আপ এবং ডাউনে দাঁড়িয়ে থাকা মেট্রোগুলি চলতে শুরু করেছে। যদিও এখনও মেট্রো চলাচল অনিয়মিত। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় পরিষেবা স্বাভাবিকের পথে।
মেট্রো চলাচলে বাধা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। যান্ত্রিক ত্রুটির কারণে এই পরিস্থিতি হয়েছে বলে জানা গিয়েছে। মেট্রো থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। নোয়াপাড়া স্টেশনে খালি মেট্রো নিয়ে যাওয়া হচ্ছে।মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রোয় মঙ্গলবার বেলার দিকে ব্রেক খারাপ হয়ে যায়। এর জন্য মেট্রোর রেক এগোনো যাচ্ছিল না। আপ লাইনে পরিষেবা কিছু ক্ষণ থমকে যায়। রবীন্দ্র সদন স্টেশনে যাত্রীদের নামিয়ে মেট্রোটি করে দেওয়া হয়। এর পর সেটি নোয়াপাড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়। যদিও সেটি ময়দান পর্যন্ত...