প্যাচপ্যাচে গরমের মধ্যে ফের বঙ্গবাসীকে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হতে পারে। সম্প্রতি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় এমনই রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে।
প্যাচপ্যাচে গরমের মধ্যে ফের বঙ্গবাসীকে বাধ্যতামূলক ভাবে মাস্ক ব্যবহার করতে হতে পারে। সম্প্রতি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় এমনই রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে।
আজ সোমবার হাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ এপ্রিল, অর্থাৎ শনিবার থেকে ক্রমশ তাপমাত্রার পারদ কমবে। আগামী ২১ এপ্রিল, অর্থাৎ শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।
তীব্র গরমে নাভিশ্বাস উঠছে বঙ্গবাসীর। এমন সময় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণবঙ্গ কিছু জেলাও।
হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিক তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রার ছিল।
সোমবার থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। হাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস মতো শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল। যদিও শনিবার সামান্য কমেছে। আলিপুরে পয়লা বৈশাখের দিনের পারদ ছিল ৩৯.২ ডিগ্রি। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ পারদ ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। সল্টলেকে পারদ উঠেছিল ৪২.১ ডিগ্রিতে।
শুক্রবারও কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের একই ছিল। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। আর সল্টলেকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.১ ডিগ্রি সেলসিয়াস! দমদমের পারদ চড়েছিল ৪১.২ ডিগ্রি।
শুক্রবার থেকে আরও দাপট দেখাবে গরম। তীব্র দহনে জেরবার হবে পুরো দক্ষিণবঙ্গ। এর মধ্যেই হাওয়া দফতর ঘোষণা করেছে, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ আরও এক দিন বেশি চলতে পারে।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা পৌঁছে গেল ৪০ ডিগ্রির গণ্ডিতে। সল্টলেক পিছনে ফেলে দিল কলকাতাকে। বৃহস্পতিবার সল্টলেকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.১ ডিগ্রি সেলসিয়াস।
প্যাচপ্যাচে গরমে জেরবার হবে কলকাতা! বৃহস্পতিবার গরমের জ্বালায় কাহিল হবেন শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সকালেই শহরে এই সতর্কতা জারি করেছে।
পরিকল্পনা ঠিক মতো এগলে এ বছরেই গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। বুধবার কলকাতা মেট্রো এমনটাই জানিয়েছে। বুধবার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে মেট্রোর দু’টি রেক নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে পৌঁছয়।
বছরের প্রথম দিনই তীব্র রোদে পুড়বে সারা বাংলা। এর থেকে কলকাতাও ছাড় পাবে না। চৈত্র মাস শেষ হতে এখনও কয়েকদিন বাকি আছে। এখনই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গরম।
কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। তবে এখনই বাংলার একাধিক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই।