অবশেষে বৃষ্টি শুরু। কলকাতায় সোমবার দুপুরে নামল বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি চলছে।
অবশেষে বৃষ্টি শুরু। কলকাতায় সোমবার দুপুরে নামল বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে। কলকাতা ছাড়াও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি চলছে।
সল্টলেকের ফাল্গুনী বাজার এলাকায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগে সন্ধে সোয়া ৭টা নাগাদ। সেই আগুন দ্রুত বিস্তীর্ণ এলাকায় এলাকায় ছড়িয়ে পড়ে।
হাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতে বৃষ্টি হতে পারে। তবে বুধবার বেশির ভাগ জেলাই থাকবে শুষ্ক।
একটানা দশ দশটা দিন তীব্র গরমে হাঁসফাঁস অবস্থার অবশেষে ঝাঁপিয়ে বৃষ্টির পূর্বাভাস। বর্ষণে রাজ্যের বেশিরভাগ জেলাই ভিজতে পারে। আলিপুরের হাওয়া অফিস শনিবার এমনটাই পূর্বাভাস দিয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর তাপমাত্রার পারদও কিছুটা নিচের দিকে থাকবে।
বেশি দেরি নেই, কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তার পরই কলকাতা দহনজ্বালা থেকে স্বস্তি পেতে পারে। মহানগরে বিকেলেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
ভারতে ধনীতম শহরের তালিকায় প্রথম হয়েছে মুম্বই। মায়ানগরীতে মোট কোটিপতির সংখ্যা ৫৯ হাজার ৪০০ জন। দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে।
বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে তীব্র বিস্ফোরণ। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচে। আহতদের উদ্ধারের পরে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার এবং সোমবার কলকাতায় পূর্বাভাস দেওয়া হয়েছে।
তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এর মধ্যে তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে।
ওই আট জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে আপাতত বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
এখনও আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস বুধবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলতে পারে।
মঙ্গলবার বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস বিধাননগরের উন্নয়ন ভবনে এক বৈঠকে বসেন। বিদ্যুৎ দফতর সচিব শান্তনু বসু-সহ বিদ্যুৎ দফতরের কর্তারা ওই বৈঠকে হাজির ছিলেন।
আলিপুর আবহাওয়া দফতর মঙ্গলবার সকালে বুলেটিন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃহস্পতিবার অবধি জ্বালা ধরানো গরম থাকবে। ওই সব জেলায় প্রচণ্ড তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আরও অন্তত চার দিন অর্থাৎ ২১ এপ্রিল অবধি তাপপ্রবাহ চলবে। উত্তরের জেলাগুলিতেও তীব্র গরম চলতে থাকবে। তাপমাত্রা নামতে পারে আগামী ২২ এপ্রিল থেকে।