কবে থেকে স্বস্তি মিলবে? হাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বদলাবে ১৯ জুন থেকে। কারণ ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে।
কবে থেকে স্বস্তি মিলবে? হাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি বদলাবে ১৯ জুন থেকে। কারণ ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকবে।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আগামী কয়েক দিন হালকা বৃষ্টি হতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আপাতত একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তরপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত অবস্থান করছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।
শেষমেশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে ঢুকতে চলেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল আগামী কয়েক দিন উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
শুক্রবার কলকাতায় বজ্রপাতে মৃত্যু হয়েছে। আজ বিকেল নাগাদ প্রগতি ময়দান থানা এলাকার ধাপায় ঘটনাটি ঘটেছে।
কলকাতা-সহ রাজ্যের কয়েকটি জেলায় শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে বৃষ্টি। এখনও পর্যন্ত টানা বৃষ্টি চলেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার থেকে আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে বর্ষণের পরিমাণ বাড়তে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় এখনই তাপপ্রবাহের কোনও পূর্বাভাস নেই। পশ্চিমের জেলাগুলি বাদ দিয়ে বাকি সব জেলায় রবিবার থেকে অল্প বিস্তর বৃষ্টি হতে পারে।
বিড়লা ইন্সটিটিউট অফ আর্ট অ্যান্ড কালচারে ‘মল্লার’ শুরু হয়েছে গতকাল বুধবার থেকে। চলবে রবিবার পর্যন্ত।
হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমের দু’একটি জায়গায়।
এখনই মিলবে না স্বস্তি। জানিয়ে দিলে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি, হাওয়া দফতরের পূর্বাভাস আগামী কয়েকটা দিন তাপমাত্রার পারদ আরও বাড়তে পারে।
জুন মাসেও রোজ দিন রোদের তাপে পুড়ছে গোটা বাংলা। দেখা নেই বৃষ্টির। এর মধ্যে আবার হাওয়া দফতর রাজ্যের প্রায় সর্বত্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।
জুন মাস জুড়ে দক্ষিণেশ্বর-কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো পথে প্রতি রবিবার দেরিতে রেল পরিষেবা পাওয়া যাবে। কলকাতা মেট্রো বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেখানেই এ কথা জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছাকাছি একটি বহুতলে আগুন লেগে যায়। দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শুধু কলকাতা নয়, আরও ৩টি জেলায় বৃষ্টি হতে পারে। হাওয়া দফতর বুধবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছে।