আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার এই নিম্নচাপ অঞ্চল আরও কিছুটা উত্তর-পূর্বে সরে গিয়ে শুক্রবার ভোরের মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার পূর্বাভাস রয়েছে। এর পর সে আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে শনিবার সকালে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


















