শনিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টি শুরু হতে পারে। কলকাতাও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। তবে শনিবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতাও রয়েছে। এমমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণবঙ্গ শনিবার তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে পারে। তবে শনিবার সকালে আবহাওয়া দফতর সূত্রে খবর, চারটি জেলায় তাপপ্রবাহ চলতে পারে।আষাঢ় মাস শুরু হতে বেশি দিন বাকি নেই। তবুও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা...





















