দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু মঙ্গলবার সারা দেশের সর্বত্র প্রবেশ করেছে। নির্ধারিত সময় ছিল ৮ জুলাই। তবে তার ছয় দিন আগে সারাদেশে বর্ষা পৌঁছে গিয়েছে। চলতি বছরে বর্ষা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তিন দিন আগেই হাজির হয়েছিল। পশ্চিমবঙ্গে ৮ দিন আগে বর্ষা ঢুকেছিল। যদিও উত্তরবঙ্গেই ঘাঁটি গেড়েছিল।

















