আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে। তাই দক্ষিণবঙ্গে কয়েক দিন টানা বৃষ্টি হতে পারে। কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে আগামী ১৯ জুলাই একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে চলতি সপ্তাহে ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২০ এবং ২১ জুলাই, অর্থাৎ আগামী শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের সব জেলার ৭৫...

















