বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলায় গত কয়েক দিন ধরেই কমবেশি বৃষ্টি চলছে। শুক্রবার কলকাতার একাধিক জায়গায় প্রবল বৃষ্টি হয়েছে। আজ শনিবারও কমবেশি বৃষ্টি হচ্ছে। এদিকে, শনিবারও ভারী বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব ক’টি জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, অতি ভারী বর্ষণ হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং...



















