নিম্নচাপ ক্রমশ কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে এগিয়ে চলেছে। সে কারণে রবিবার থেকেই কলকাতায় বর্ষণের পরিমাণ কমতে থাকবে। তবে রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ বাংলায় আরও ২৪ ঘণ্টা সক্রিয়ই থাকবে। তার পর তার শক্তি কমবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


















