‘ড্রাই শ্যাম্পু’ তৈরিতে বিশেষ ধরনের প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়, যার মূল উৎস পেট্রোলিয়াম। বেঞ্জিন পেট্রোলিয়ামের উপজাত পদার্থের মধ্যে মিশে থাকে, যা ক্ষতিকর।
‘ড্রাই শ্যাম্পু’ তৈরিতে বিশেষ ধরনের প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়, যার মূল উৎস পেট্রোলিয়াম। বেঞ্জিন পেট্রোলিয়ামের উপজাত পদার্থের মধ্যে মিশে থাকে, যা ক্ষতিকর।
বিশ্বে প্রথম এই ধরনের টিকা চালু হল। বুধবার চিনের বাণিজ্য নগরী শাংহাইতে এই ওরাল টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। সে দেশের সরকারি সংবাদমাধ্যম টিকাকরণ কর্মসূচির ছবি এবং ভিডিয়োও প্রকাশ করেছে।
ঋষি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রীও ছিলেন। ব্রিটেনের সাম্প্রতিক অর্থনৈতিক সঙ্কটে তিনিই যে যোগ্য প্রার্থী, আগেই প্রমাণিত করেছিলেন ঋষি। তাঁর পক্ষে ১৯১ সদস্যের সমর্থন রয়েছে বলে জানা গিয়েছে।
বিয়েতে তরুণদের আগ্রহী করে তুলতে জাপান সরকার ইতিমধ্যে সপ্তাহে তিন দিন কাজ আর চার দিন ছুটি নিতে উৎসাহিত করছে। মহিলা, বিশেষ করে মায়েদের কাজের সময় কমিয়ে আনতে বলা হয়েছে।
সুইডেনের নোবেল কমিটি কথায়, অর্থনীতিতে ব্যাঙ্কের ভূমিকা এবং আর্থিক সঙ্কটের সময় বাজার নিয়ন্ত্রেণে তাদের কার্যকলাপ অনুধাবনে অর্থনীতিবিদ বেন, ডগলাস এবং ফিলিপ উল্লেখযোগ্য কাজ করেছেন।
পাকিস্তানের একটি মলে বিধ্বংসী আগুন লেগেছে। রবিবার মলের রেস্তরাঁয় আগুন ছড়িয়ে পড়ছে বহুতলের আবাসিকদের ফ্লোরেও। কালো ধোঁয়ার মধ্যে থেকে বহুতল থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ‘দ্য সেঞ্চুরাস’ নামে একটি বহুতলে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘দ্য সেঞ্চুরাস’-র একাধিক আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়।২৬ তলা ওই বহুতলের উচ্চতা ৩৬১ ফুট। ইসলামাবাদের উঁচু বহুতলগুলির মধ্যে অন্যতম ‘দ্য সেঞ্চুরাস’।...
বেলারুশের শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর সমালোচনা করার জন্য অ্যালিস এখন জেলবন্দি। তিনি রাজনৈতিক বিরোধীদের উপর লুকাশেঙ্কো সরকারের দমননীতির কড়া সমালোচক।
সম্পর্ক, গর্ভপাত, মাতৃবিয়োগ, অ্যালঝাইমার্স, ক্যানসার প্রভৃতি বিষয় তাঁর সাহিত্যকর্মে গুরুত্ব পেয়েছে। ২০০৮ সালে প্রকাশিত স্মৃতকথা ‘দ্য ইয়ার্স’-কেই অ্যানির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হয়।
তাইল্যান্ডে এলোপাথাড়ি গুলি চলাল বন্দুকবাজ। এই ঘটনায় কম পক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিহত ৩৪ জনের মধ্যে ২২ জন শিশু রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, “ল্যাবরেটরিতে পরীক্ষার পর জানা গিয়েছে, এই চারটি কাশির সিরাপেই ডাইইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি রয়েছে।”
অণুর রাসায়নিক গঠন ও সংযুক্তি নিয়ে যুগান্তকারি দিশা দেখিয়ে রসায়ন শাস্ত্রে একসঙ্গে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। বুধবার দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস এঁদের নাম ঘোষণা করেছে।
নোবেল পেলেন এসভান্তে পাবো। ২০২২ সালে এসভান্তে মেডিসিন বা ফিজিওলজিতে বিভাগে এই পুরস্কার পেলেন।
দেশের পশ্চিম প্রান্তে কাজ এডুকেশন সেন্টার ভয়ংকর শব্দে কেঁপে ওঠে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে তখন একটি পরীক্ষা চলছিল। বহু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য ওই পরীক্ষা দিচ্ছিলেন।
৬৬ বছর বয়সি এক মহিলার অস্ত্রোপচার করে পেট আর অন্ত্র থেকে ‘ডবল-এ’ এবং ‘ট্রিপল-এ’ আকারের মোট ৫৫টি ব্যাটারি বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে।
আফগানিস্তানের যুবসমাজ পথভ্রষ্ট! মোবাইল গেম, নেটমাধ্যম বিপথে নিয়ে যাচ্ছে যুবসমাজকে। তাই টিকটক এবং ভিডিও গেম পাবজি নিষিদ্ধকরণের পথে হাঁটছে তালিবান সরকার। সূত্রের খবর, তালিবান নেতৃত্বাধীন সরকারের টেলিকমিউনিকেশন বিভাগের একটি ঘোষণায় বলা হয়েছে, আগামী তিন মাসের মধ্যে অ্যাপ দুটি নিষিদ্ধ করা হবে। এর আগেও দু’টি অ্যাপ নিষিদ্ধ করার কথা বলেছিলেন তালিবান শাসক। আফগানিস্তানের টেলিযোগাযোগ এবং ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা নিষেধাজ্ঞা সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে।সম্প্রতি...