সোমবার ১৬ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা মাত্র গুলির নির্দেশ শ্রীলঙ্কার সেনাকে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখা মাত্র গুলির নির্দেশ শ্রীলঙ্কার সেনাকে

বিক্ষোভ দমনে সক্রিয় হল শ্রীলঙ্কার সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সশস্ত্র বাহিনীকে হিংসা ঠেকাতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দিয়েছে। পূর্ব উপকূলের ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজাপক্ষে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন আন্দোলনকারী সেটিকে ঘিরে ফেলেছেন। তাই পরিস্থিতিকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারাণা। থমথমে রাজধানী কলম্বো। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। আগুন লাগিয়ে দেওয়া হয়...

read more
সেনার শাসন জারি শ্রীলঙ্কায়! সপরিবার নৌঘাঁটিতে আশ্রয় নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

সেনার শাসন জারি শ্রীলঙ্কায়! সপরিবার নৌঘাঁটিতে আশ্রয় নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী

সেনা-শাসন জারি হল শ্রীলঙ্কায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ক্ষমতা তুলে দেওয়া হল সেনা এবং পুলিশের হাতে। প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের বাসভবন লক্ষ্য করে একাধিক পেট্রলবোমা ছুড়েছে বিক্ষোভকারীরা, একথা জানিয়েছেন সেদেশের এক সেনা আধিকারিক। থমথমে রাজধানী কলম্বো। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি কার্যালয়, বাড়ি, দোকানে। এমনকী, শাসকদলের এমপি এবং নেতাদের বাড়িতেও হামলা চালানো হয়। সোমবার সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর মঙ্গলবার বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা...

read more
শ্রীলঙ্কার পরিস্থিতি উদ্বেগজনক, বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিলেন রাজাপক্ষের পৈতৃক বাড়ি

শ্রীলঙ্কার পরিস্থিতি উদ্বেগজনক, বিক্ষোভকারীরা জ্বালিয়ে দিলেন রাজাপক্ষের পৈতৃক বাড়ি

শ্রীলঙ্কার পরিস্থিতি অগ্নিগর্ভ। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতব্যা রাজাপক্ষে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধ্যে নাগাদ কলম্বো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রাজপক্ষেদের বাড়ি এবং তাঁদের বাবা ও মায়ের স্মরণে তৈরি সৌধতে অগ্নিসংযোগ ঘটানো হয় বলে। এদিকে, রাজাপক্ষের পদত্যাগের কয়েক ঘণ্টার পরই গণরোষে মৃত্যু হয় অমরকীর্তি আতুকোহালা নামে শাসক দলের এক এমপি-র। জনতার বিক্ষোভে অমরকীর্তির গাড়ি আটকে গেলে তাঁকে...

read more
প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা রাজাপক্ষের! দাবি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা রাজাপক্ষের! দাবি শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে। প্রেসিডেন্ট গোতাবায়ার কাছে দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ইস্তফাপত্রটি জমা দেন। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যম মারফত এই খবর পাওয়া গিয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। গত এপ্রিল থেকে তীব্র আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। ঋণে জর্জরিত হয়ে দেশকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ও ঘোষণা করা হয়েছে। এর পরই বিভিন্ন মহল থেকে রাজাপক্ষের ইস্তফার দাবি জোরালো হচ্ছিল। চলতি বছরের মধ্যে আন্তর্জাতিক ঋণ ও সুদ বাবদ শ্রীলঙ্কাকে প্রায় ৫২,৪০০ কোটি...

read more
উষ্ণায়নে গলছে হিমবাহ, শুকিয়ে যাবে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র?

উষ্ণায়নে গলছে হিমবাহ, শুকিয়ে যাবে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র?

যদিও গবেষকদের দাবি, উষ্ণায়নের জেরে হিমবাহ গলার জন্য গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদীর জলস্তর খুব বেশি হলে ১ শতাংশ শুকোতে পারে।

read more
স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি-র শীর্ষ পদে এক বঙ্গসন্তান

স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি-র শীর্ষ পদে এক বঙ্গসন্তান

আমেরিকা প্রবাসী বঙ্গসন্তান অরুণ মজুমদারের নাম ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’-র ডিন হিসেবে ঘোষণা করা হয়েছে।

read more
চিনে সন্তান জন্মালে সাড়ে ১১ লাখ টাকার সঙ্গে এক বছরের সবেতন ছুটি!

চিনে সন্তান জন্মালে সাড়ে ১১ লাখ টাকার সঙ্গে এক বছরের সবেতন ছুটি!

চিনে সন্তান জন্মালে ভারতীয় মুদ্রায় কমবেশি ১১ লাখ ৫০ হাজার টাকা পাওয়া যাবে। সেই সঙ্গে পুরুষ কর্মীকে ন’মাস আর মহিলা কর্মীকে এক বছর সবেতন ছুটিও দেওয়া হবে।

read more
মানবদেহে এই প্রথম বার্ড ফ্লু-র বিরল প্রজাতির সংক্রমণ চিনে

মানবদেহে এই প্রথম বার্ড ফ্লু-র বিরল প্রজাতির সংক্রমণ চিনে

ফের সেই চিনেই। করোনা ভাইরাসের পর এবার মানবদেহে অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির প্রথম সংক্রমণ ধরা পড়ল সে দেশে। নতুন এই সংক্রমণে চার বছরের এক শিশু আক্রান্ত হয়েছে।

read more
করাচি বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিল বালুচিস্তান লিবারেশন আর্মি

করাচি বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিল বালুচিস্তান লিবারেশন আর্মি

শেষ পর্যন্ত বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে হামলার দায় নিল। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ প্রতিষ্ঠানের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে বিএলএ-র সদস্য বিস্ফোরণটি ঘটায়। এই ঘটনায় চিনের তিন নাগরিক-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। শারি বালুচ ওরফে ব্রামশ নামে এক মহিলা হামলা চালিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। হামলার পর বিএলএ-র তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। এই বিধ্বংসী আত্মঘাতী হামলাকে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচ প্রতিরোধের ইতিহাসের অন্যতম অধ্যায়...

read more
ভারত-বাংলাদেশ সীমান্তে বসবে ‘ইন্টারন্যাশনাল হাট’, পাওয়া যাবে দু’দেশের হরেকরকম সামগ্রী

ভারত-বাংলাদেশ সীমান্তে বসবে ‘ইন্টারন্যাশনাল হাট’, পাওয়া যাবে দু’দেশের হরেকরকম সামগ্রী

আরম্ভ হতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্তে 'ইন্টারন্যাশনাল হাট'। জিরো পয়েন্টের এই হাটে পশ্চিমবঙ্গে তৈরি বিভিন্ন দ্রব্যাদির পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশে তৈরি বিভিন্ন দ্রব্যও। পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তের জিরো পয়েন্টে এই হাটের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও পরীক্ষামূলক পরিকল্পনা হিসাবে প্রাথমিক পর্যায়ে 'ইন্টারন্যাশনাল হাট' চালু করার পরিকল্পনাই রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই হাট তৈরির জন্য দুদেশেরই জমি অধিগ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের ৭৫ মিটার এবং বাংলাদেশের ৭৫ মিটার জমি অধিগ্রহণ করেই এই হাট তৈরি হবে বলে জানা...

read more
হোয়াটসঅ্যাপে সব গ্রুপকে এক ছাতার তলায় আনতে চলেছে মেটা

হোয়াটসঅ্যাপে সব গ্রুপকে এক ছাতার তলায় আনতে চলেছে মেটা

হোয়াটসঅ্যাপে গ্রুপের ছড়াছড়ি। এবার হোয়াটসঅ্যাপের সব গ্রুপকে এক ছাতার তলায় আনতে চলেছে মেটা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে এই সংস্থা। এই গ্রুপ সমাহারের নাম দিয়েছে ‘কমিউনিটি’। ধরুণ, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, কাজের জন্য সেই কোম্পানির একটা গ্রুপ আছে, আবার কাজের বাইরে অফিসেরই আরও একটি গ্রুপ আছে, যেখানে কাজের বাইরে নানা কথা হয়। সেক্ষেত্রে দেখতে গেলে সব গ্রুপে প্রায় একই সদস্য। আর সেই গ্রুপগুলির কয়েকটির সঙ্গে কাজের সম্পর্ক রয়েছে আবার কয়েকটি গ্রুপের সঙ্গে কাজের সম্পর্ক নেই। এবার হোয়াটস অ্যাপের এই সবকটি গ্রুপ...

read more
অতিরিক্ত ওজন কমাতে পান্ডার ডায়েট

অতিরিক্ত ওজন কমাতে পান্ডার ডায়েট

ওজন কমাতে আমরা মানুষেরা কত কিনা করি। কখনও জিমে যাই, কখনও বা যোগা-প্রাণায়াম অভ্যাস করি। অনেক ক্ষেত্রে ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে চলার চেষ্টা করি। কিন্তু জানেন কি, পান্ডারাও ডায়েট করে থাকে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে তাইওয়ানে। ষে দেশের তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি পান্ডাকে ডায়েট করানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের নিয়মিত ব্যায়াম করানো হবে। কারণ, তারা নাকি স্বাভাবিকের তুলনায় একটু বেশি মোটা। এদের একটির বয়স ন'বছর। আরেকটি বয়স চার বছর। বর্তমানে পান্ডা দুটির ওজন যথাক্রমে ১১৫ কেজি ও ৭০ কেজি। পান্ডারা...

read more
লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশনে ঠাঁই পেল বাংলা অক্ষরমালা

লন্ডনের হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশনে ঠাঁই পেল বাংলা অক্ষরমালা

লন্ডনের পূর্ব অংশ যেখানে ব্রিটিশ শাসনের সময় থেকেই বাঙালি জাতির বাস। এই অঞ্চলের প্রায় ৪০ শতাংশ মানুষই বাঙালি। সেই বাঙালি সম্প্রদায়ের বহুদিন থেকে লন্ডন সরকারের কাছে দাবি ছিল এই অঞ্চলের নিকটস্থ রেলস্টেশন হোয়াইটচ্যাপেলের নাম লেখা হোক বাংলায়। বাঙালি মানুষের সেই দাবি মেনে নিয়ে কিছুদিন আগেই লন্ডন সরকার স্টেশনে বাংলায় নাম লেখার ব্যবস্থা করেন। লন্ডনের ট্রান্সফোর্ড ফর লন্ডন অথরিটির পক্ষ থেকে স্টেশনের নাম ইংরেজির পাশাপাশি বাংলাতেও লেখা হয়। এই মেট্রো স্টেশনের প্রবেশপথে লেখা রয়েছে 'হোয়াইটচ্যাপেল মেট্রো স্টেশনে আপনাকে স্বাগত'।...

read more
ব্রুকলিন স্টেশনে আততায়ীদের হামলার ভিডিয়ো ভাইরাল

ব্রুকলিন স্টেশনে আততায়ীদের হামলার ভিডিয়ো ভাইরাল

মঙ্গলবার ভোরে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা বিকট বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় সব মিলিয়ে ১৭ জন গুরুত্বর আহত হয়েছেন। জানা গিয়েছে, ব্রুকলিন সাবওয়ে স্টেশনের এই ঘটনায় আততায়ীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। সেই গুলি চালানোর ভিডিয়ো এবার প্রকাশ্যে এসেছে। প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাবওয়ে স্টেশন ধোঁয়ায় ঢাকা। মেট্রো বেরিয়ে যাত্রীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছেন। গুলি ছোঁড়ার আগে যাত্রীদের বিভ্রান্ত করতে ধোঁয়া তৈরি করবে এমন বোমা ছুড়ে মারে দুষ্কৃতীরা। এর ফলে মেট্রোর বাইরে ও ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে স্থানীয়...

read more
পরবর্তী পাক প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ

পরবর্তী পাক প্রধানমন্ত্রী হচ্ছেন নওয়াজের ভাই শাহবাজ শরিফ

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে শাহবাজই এখন এগিয়ে বলে খবর। ফলে বিশাল কিছু পরিবর্তন ঘটে না গেলে শাহবাজই হচ্ছেন পাক প্রধানমন্ত্রী। বিলাবল ভুট্টো পাকিস্তানের নতুন বিদেশমন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা প্রস্তাবের ভোটে হেরে যেতে পারেন টের পেয়েই তিনি পাক ন্যাশনল অ্যাসেম্বলি হল-এ আসেননি। ভোটের আগেই তাঁর দলের সংসদরাও বেরিয়ে যান। ইমরান খানের বিরুদ্ধে ভোট পড়ে ১৭৪টি। ইমরান খানের সরকার পতনের পর পাকিস্তানের আকাশে...

read more

 

 

Skip to content