১৯৭৭ সালের লোকসভার নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয় রাজ্যে রাজ্যে নতুন সমীকরণের সম্ভাবনা উস্কে দেয়। ত্রিপুরাতেও এর প্রভাব পড়ে। ত্রিপুরার বিক্ষুব্ধ কংগ্রেসী বিধায়করা সিএফডি-তে যোগ দিলে রাজ্যে সুখময়বাবুর নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের পতন ঘটে। সিএফডি এবং সিপিএম মিলে তখন এক কোয়ালিশন সরকার গঠিত হয়।






















