পঞ্চদশ শতকের রাজা রত্ন মাণিক্যের সময় থেকেই বঙ্গের মুসলমান শাসকদের সঙ্গে ত্রিপুরার যোগাযোগ ঘনিষ্ঠ হতে থাকে। স্বাভাবিক ভাবেই রাজকার্যের ভাষাতেও তখন থেকেই পার্সি ও বাংলার প্রভাব পড়তে থাকে। লক্ষ্মণাবতীতে বসবাস কালে কয়েকজন বাঙালির সঙ্গে রত্ন ফা’র ঘনিষ্ঠতা হয়েছিল।






















