অসমের এই কুটির শিল্প অতি প্রাচীন। কালিকা পুরাণে অসমের পাট বস্ত্রের এবং কৌটিল্যের অর্থশাস্ত্রে এক ধরনের স্বর্নবর্ণের সূর্যের মতো উজ্জ্বল বস্ত্রের উল্লেখ পাওয়া যায়। অসমের কুটির শিল্পে এন্ডি মুগার বস্ত্র নির্মাণ, মাটির জিনিস, ধাতুর বাসনপত্র নির্মাণ এবং আরও অনেক কিছু রয়েছে।






















