মহাকায় বকেরা পরিযায়ী পাখি নয়, তবে খাদ্যাভাব দেখা দিলে অন্যত্র যেতে পারে। যখন প্রজনন ঋতু নয় তখন এরা একা একাই ঘোরাফেরা করে। পক্ষীবিজ্ঞানীদের মতে, মহাকায় বকদের মধ্যে অন্তঃপ্রজাতি সংগ্রাম বেশি হওয়ার দরুণ এদের সংখ্যা বেশি হয় না। এরা নিশাচর বক। রাতেই এরা খাদ্য সংগ্রহ করতে পছন্দ করে।






















