অসম সবুজের দেশ। পশু-পাখিও রয়েছে অসংখ্য। কোথাও ঘন জঙ্গল তো কোথাও আবার ঘন জন বসতি, সব মিলিয়েই আমাদের অসমের পূর্ণতা। মানুষের আধুনিক জীবনের থেকে অনেক দূরে প্রকৃতির কোলে রয়েছে এই বন্য পশু-পাখিরা। অসমে মোট পাঁচটি জাতীয় উদ্যান রয়েছে। প্রায় ১৫টিরও বেশি অভয়ারণ্য রয়েছে এই রাজ্যে। নানান বনজ উদ্ভিদের সমারোহ অসমের জঙ্গলে।






















