‘রাজর্ষি’, ‘বিসর্জন’-এর পর এবার ‘মুকুট’-এর কথায় আসা যাক। ত্রিপুরার ইতিহাস অবলম্বনে রবীন্দ্রনাথের ‘মুকুট’ অমর মাণিক্যের রাজত্বকালকে উজ্জ্বল করে রেখেছে। কিন্তু ‘মুকুট’-এ ইতিহাস কতটুকু রক্ষিত হয়েছে?
‘রাজর্ষি’, ‘বিসর্জন’-এর পর এবার ‘মুকুট’-এর কথায় আসা যাক। ত্রিপুরার ইতিহাস অবলম্বনে রবীন্দ্রনাথের ‘মুকুট’ অমর মাণিক্যের রাজত্বকালকে উজ্জ্বল করে রেখেছে। কিন্তু ‘মুকুট’-এ ইতিহাস কতটুকু রক্ষিত হয়েছে?
১৯২১ সালে কামিনী কুমারের উদ্যোগেই শিলচরে গান্ধীজির আগমন ঘটে। এদিকে গান্ধীর আগমনে স্বাধীনতা সংগ্রাম যে বিরাট রূপ ধারণ করবে সেই ভয় পাচ্ছিল ব্রিটিশ সরকার। তখন এক উচ্চপদস্থ ইংরেজ অফিসার কামিনীকে চিঠি লিখে গান্ধীজির শিলচরে আসা রদ করার জন্য অনুরোধ করেন। যদিও উচ্চপদস্থ ইংরেজ অফিসারের সেই অনুরোধ পত্রপাঠ খারিজ করে দেন কামিনী কুমার।
গত শতকে সাতের দশকের সুন্দরবন অঞ্চলে হাতে গোনা দু’একটি বাড়িতে হয়তো শৌচাগার ছিল। গ্রামের মানুষ খোলা মাঠেই প্রাতঃকৃত্য সারত। যেসব জমির আশেপাশে ঝোপঝাড়ের সংখ্যা বেশি তার আড়ালেই মানুষ প্রাতঃকৃত্য সারত। ভোরের আলো ফোটার আগে গ্রামের মহিলারা প্রাতঃকৃত্য সারতে সেইসব জমিতে চলে যেত।
‘রাজর্ষি’ পুস্তকাকারে প্রকাশের কয়েক বছর পর রবীন্দ্রনাথ ‘বিসর্জন’ নাটক লেখেন। ঠাকুর পরিবারের মাসিক পত্রিকা ‘বালক’-এর চাহিদার সঙ্গে সঙ্গতি রেখেই একদিন ‘রাজর্ষি’ ধারাবাহিক ভাবে প্রকাশ হতে শুরু হয়েছিল। ব্যতিক্রম নয় বিসর্জনও। ঠাকুর পরিবারের বালকদের অভিনয়ের সূত্রেই সৃষ্টি হয়েছিল ‘বিসর্জন’।
সুন্দরবনের বসতি এলাকায় এখন ছাতারেদের অভাব নেই। তবে জনসংখ্যা ও নগরায়নের চাপে যেভাবে সবুজ ধ্বংসলীলা চলছে তাতে সুন্দরবনের আরও অনেক পাখির মতো আগামীদিনে ওদেরও অস্তিত্বের সঙ্কট যে ঘনীভূত হবে তা বোঝার জন্য পরিবেশবিদ না হলেও চলে। ছাতারেদের দিনভর ঝগড়া আমাকে বিরক্ত করে না বরং কানের আরাম দেয়। ওরা আনন্দে আছে—একথা ভেবে মনেও আসে শান্তি।
সুদীর্ঘকাল আগে লেখা ‘রাজর্ষি’র বক্তব্য যেন আজ আরও প্রাসঙ্গিক। ‘রাজর্ষি’র জন্য রবীন্দ্রনাথ ত্রিপুরার রাজার কাছে ঐতিহাসিক উপাদান চেয়েছিলেন। রাজা তা পাঠিয়েওছিলেন। কিন্তু সংশ্লিষ্ট বিষয়টি পর্যালোচনা করে এটা বোঝা যাচ্ছে যে, রবীন্দ্রনাথ ত্রিপুরার ইতিহাস সম্পর্কে মোটামুটি ওয়াকিবহাল ছিলেন রাজার সঙ্গে পত্র যোগাযোগের আগেই। রবীন্দ্রনাথ বীরচন্দ্রকে চিঠি দেওয়ার আগেই ১২৯২ বঙ্গাব্দে ‘বালক’-এ ‘রাজর্ষি’র ২৬টি অধ্যায় প্রকাশিত হয়ে গিয়েছিল।
চেনা-জানা পাখিদের মধ্যে বুলবুলি খুব সাহসী। কিংবা হয়তো ওরা মানুষের সঙ্গ পছন্দ করে। অনেকবার দেখেছি, মা যখন দড়িতে জামাকাপড় মেলত তখন দড়ির একধারে দিব্যি বসে থাকত। আর আমি ঘরে যখন বসে থাকতাম দিব্যি জানালায় এসে বসে থাকত। শুনেছি, বুলবুলি নাকি পোষ মানে। আগেকার দিনে নাকি খাঁচায় বন্দি করে বুলবুলি পোষা ছিল অভিজাত সম্প্রদায়ের শখ।
রবীন্দ্রনাথ ‘রাজর্ষি’র জন্য বীরচন্দ্রের কাছে গোবিন্দ মাণিক্যের রাজত্বকালীন বিবরণ চেয়েছিলেন। কেমন রাজা ছিলেন এই গোবিন্দ মাণিক্য? কেমন ছিল তাঁর রাজত্বকাল? ১৬৬০ খ্রিস্টাব্দে গোবিন্দ মাণিক্য ত্রিপুরার সিংহাসনে বসেন। কিন্তু রাজ্যাভিষেকের পর থেকে কনিষ্ঠ বৈমাত্রেয় ভ্রাতা নক্ষত্ররায়ের সঙ্গে মহারাজার অন্তর্দ্বন্দ্ব প্রবল হয়ে ওঠে।
কবি শামসুর রহমান শালিক পাখিকে যথার্থভাবে রৌদ্রছায়ার মালিক বলেছেন, কারণ এই পাখি ছায়া-রোদ, গ্রাম-শহর, মাঠ-ঘাট-প্রান্তর কোথায় নেই! সকাল থেকে সন্ধে পর্যন্ত এদের বিচরণ জঙ্গল থেকে বাড়ির উঠোন। শালিক পাখি চেনে না এমন বাঙালি পাওয়া মুশকিল। ছোটবেলায় শালিক পাখিকে চিনতাম ‘বনি’ (উচ্চারণ বোনি) পাখি হিসেবে। সুন্দরবন অঞ্চলের গ্রাম্য মানুষ আজও এদের বনি পাখি বলে।
রবীন্দ্রনাথের পত্র পাবার আগেই বীরচন্দ্র ‘মুকুট’ ও ‘রাজর্ষি’ পড়ে ফেলেছিলেন বলে তাঁর পত্র সূত্রে জানা যায়। ইতিহাস-আশ্রিত গল্প ‘মুকুট’ রবীন্দ্রনাথ লিখেছিলেন’রাজর্ষি’র আগে। পরবর্তী সময়ে তিনি তার নাট্যরূপ দেন।
ফিঙেরা উঁচু জায়গায় বসে থেকে চারদিকে লক্ষ্য-নজর রাখে। ফলে কোথাও কোনও পাতার আড়ালে শিকার ধরার অপেক্ষায় শিকরে বাজ বা চিল চুপচাপ বসে থাকলে কিংবা আকাশে উড়তে দেখলে ফিঙের নজর এড়ায় না। আর তৎক্ষনাৎ সে অবিকল শিকরে বাজের মতো ‘কিক-কি কিক-কি’ করে ডাকতে শুরু করে। আসলে এটা অন্য পাখিদের সতর্কীকরণের ডাক।
এমনিতে স্ত্রী ও পুরুষ কুবো একইরকম দেখতে হলেও প্রজননের সময় আচরণ দেখে বোঝা যায় কোনটা পুরুষ, আর কোনটা স্ত্রী। পুরুষ কুবো স্ত্রী কুবোকে দেখিয়ে দেখিয়ে তার লম্বা পুচ্ছকে পিঠের কাছে তোলে আর নামায়। সেইসঙ্গে দুটো ডানাকে নীচের দিকে নামিয়ে কিছুটা ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে দোলাতে থাকে।
‘রাজর্ষি’র গোবিন্দ মাণিক্যের রাজর্ষি রূপটি এবং তাঁর সেদিনকার রাজধানী উদয়পুর, ভুবনেশ্বরী মন্দির কিংবা দোর্দণ্ডপ্রতাপ চন্তাই রঘুপতি যেন আমাদের হৃদয়ে এক স্হায়ী আসন লাভ করে নিয়েছে। তাই সকলের হৃদয়ে আজ ‘রাজর্ষি’র গোবিন্দ মাণিক্যই উজ্জ্বল।
আহা, কী রঙের ছটা মাছরাঙার! চোখ জুড়ানো, মন মাতানো বাহারি রং। আমি আমাদের পুকুরপাড়ে দু’রকমের মাছরাঙা দেখতাম। বেশি দেখতাম সাদা গলা মাছরাঙা। এর সাইজ কিছুটা বড়, প্রায় শালিক পাখির মতো। ছোট সাইজের আর একটা মাছরাঙা দেখতাম, তবে বেশ কম। বাবার কাছে নাম জেনেছিলাম এর – পাতি মাছরাঙা। এদের পিঠ তুঁতেরঙা। পেটের রঙ কমলা।
১২৮৯ বঙ্গাব্দ। মহারাজা বীরচন্দ্র তাঁর প্রিয়তমা রানি ভানুমতীর অকাল মৃত্যুতে শোকে মুহ্যমান। শোকাকুল হৃদয়ে রাজা কবিতা লিখে শোকভার লাগবে সচেষ্ট। ঠিক এমনই একটা সময়ে মহারাজা বীরচন্দ্রের হাতে আসে তরুণ কবি রবীন্দ্রনাথের ‘ভগ্ন হৃদয়’।