অসমীয়া লোক-সাহিত্যে দেবী দুর্গার প্রসঙ্গ এসেছে বহু বার। কামাখ্যা মন্দির ছাড়াও অসমে বিভিন্ন সময় দেবী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। পূজিতও হয়েছে। কোঁচ রাজত্বকাল থেকেই অসমে দুর্গাপুজো হয়ে আসছে। তবে সেই সময় রাজ পরিবারের মধ্যেই সেই পুজো সীমিত ছিল বলে জানা যায়। শোনা যায়, কোঁচ রাজা ধর্ম নারায়ণ দেবী মনসা এবং দেবী দুর্গার পুজোর প্রচার করেছিলেন।





















