মাঝে মধ্যে বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরম থেকে নিস্তার নেই। এই মুহূর্তে স্বস্তির জন্য বর্ষার পথ চেয়ে বসে রয়েছেন। সাধারণ জুন মাস থেকেই বর্ষার আগমন সূচিত হয়। নতুন মাস শুরু হতে সপ্তাহ দুয়েক বাকি।
মাঝে মধ্যে বৃষ্টি হলেও প্যাচপ্যাচে গরম থেকে নিস্তার নেই। এই মুহূর্তে স্বস্তির জন্য বর্ষার পথ চেয়ে বসে রয়েছেন। সাধারণ জুন মাস থেকেই বর্ষার আগমন সূচিত হয়। নতুন মাস শুরু হতে সপ্তাহ দুয়েক বাকি।
আগামী ২০ মে, শনিবার থেকে বন্দে ভারত এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে। হাওড়া-পুরী যাতায়াতে মোট সাড়ে ৬ ঘণ্টা সময় লাগবে।
ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী মার্মাগাঁও ছ’মাস আগেই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত হয়েছে। নৌবাহিনীর ‘প্রজেক্ট ১৫বি’-র অধীন মূলত দেশীয় প্রযুক্তি তৈরি এই দ্বিতীয় রণতরীটি।
মৌসম ভবনের পূর্বাভাস, বৃহস্পতিবার সন্ধে নাগাদ ‘মোকা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবার শুক্রবার ভোরে নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ‘মোকা’।
মৌসম ভবন জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরে সোমবার সকালেই নিম্নচাপ তৈরি হয়েছে। মঙ্গলবার তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
কেরলে পর্যটকদের নৌকাডুবির ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। এখন পর্যন্ত কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে।
কেরলে বড়সড় দুর্ঘটনা ঘটল। রবিবার পর্যটক বোঝাই হাউসবোট ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানা গিয়েছে। রবিবার সন্ধে নাগাদ কেরলের মালাপ্পুরম জেলায় দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে। এমনটাই জানা গিয়েছে সংবাদ সংস্থা এএনআই সূত্রে। পর্যটক বোঝাই ওই হাউসবোটের নীচে এখনও অনেকে আটকে রয়েছেন বলে খবর। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে।রবিবার সন্ধ্যা ৭টায় কেরলের মালাপ্পুরম জেলার থুভাল থিরাম পর্যটন স্থানে দুর্ঘটনাটি ঘটে। প্রায় ৩০ জন পর্যটক ছিলেন ওই হাউসবোটে বলে জানা গিয়েছে। উদ্ধারকাজ চলছে। পুলিশ ও দমকল বাহিনী...
‘মোকা’র বিশাল অঞ্চল জুড়ে আছড়ে পড়বে বলে পূর্বাভাস। এর গতিপথ একেবারে ওড়িশা থেকে মায়ানমার পর্যন্ত। মাঝে অবস্থান করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিসান কউল, সঞ্জীব খন্না, এএস ওকা, বিক্রম নাথ এবং জেকে মাহেশ্বরীর পাঁচ সদস্যের বেঞ্চ এমটাই জানিয়েছে।
আগামী ২৩ মে তাঁর বয়স ১০০ বছর পূর্ণ হওয়ার কথা ছিল। অপেক্ষায় ছিলেন তাঁর সকল সুহৃদ, ছাত্রেরা। তার ঠিক আগেই শুক্রবার সন্ধ্যায় ইতিহাসবিদ রণজিৎ গুহ প্রয়াত হলেন।
আগে রেলের টিকিট কাটার ক্ষেত্রে প্রবীণ নাগরিকেরা কিছুটা ছাড় পেতেন। যদিও পরে সেই সুবিধা প্রত্যাহার করে নেয় সরকার। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট আবেদন করা হয়েছিল।
নিয়োগ সংক্রান্ত মামলা থেকে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর শীর্ষ আদালত।
হাওড়া-পুরী রুটে বন্দে ভারত এক্সপ্রেসের মহড়া-যাত্রা হবে শুক্রবার। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে বৃহস্পতিবার এমনটাই জানা গিয়েছে।
খড়্গপুর ডিভিশন সূত্রে খবর, ক্যাটারিং থেকে শুরু করে টিকিট পরীক্ষক (টিটিই) সব কিছুই তৈরি করা হয়ে গিয়েছে। হাওড়া-পুরী রুটে খড়্গপুর, কটক, ভুবনেশ্বর এই তিনটি স্টেশনে ট্রেনটি থামতে পারে।
বিহারের এক ব্যক্তির ৪০ জন স্ত্রী। বিষয়টি প্রকাশ্যে আসতেই চারদিকে শোরগোল পড়ে গিয়েছে। বিহারে বর্ণবিত্তিক শুমারিতে এমন তথ্য উঠে এসেছে। ওই ব্যক্তির কীর্তিতে সরকারি আধিকারিকদের ঘুম উড়েছে।