করোনায় একদিনে তিনজনের মৃত্যু হল সাংহাইতে। হংকং-এও উত্তোরোত্তর বাড়ছে সংক্রমণ। করোনাবিধি আরও জোরদার করতেই হংকং থেকে যাওয়া-আসার সমস্ত বিমান বাতিল করল ভারতের বিমান পরিবহণ সংস্থা এয়ার ইন্ডিয়া। রবিবার এই ব্যাপারে একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যেহেতু এই মুহূর্তে ভারত থেকে হংকং যাওয়ার বিশেষ চাহিদা নেই এবং করোনাসংক্রান্ত বিধি-নিষেধের কথা মাথায় রেখেই ১৯ এবং ২৩ এপ্রিলের সমস্ত বিমান বাতিল করা হয়েছে। হংকং-এর কোভিডবিধি অনুযায়ী যাত্রার ৪৮ ঘণ্টার আগে কোভিড নেগেটিভ রিপোর্ট থাকলে তবেই ভারত থেকে যাত্রীরা হংকং-এ যেতে পারবেন।...






















