একই পরিবারের নয় সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি বাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলার মহিষালে।
একই পরিবারের নয় সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে একটি বাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাংলি জেলার মহিষালে।
ফের রোপওয়ে বিভ্রাট। দেওঘরের পর এবার হিমাচলের সোলানে। সোলানের পারওয়ানে রোপওয়েতে অন্তত ১১ জন পর্যাটক আটকে পড়েছেন। এঁদের মধ্যে ৪ জন মহিলা রয়েছেন। আটকে পর্যটকেরা প্রায় দু’ঘণ্টা ধরে রয়েছেন রোপওয়েতে। তাঁদের উদ্ধারে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরমানুর ডিএসপি প্রণব চৌহান। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটি ঘটেছে।#WATCH Cable car trolly with tourists stuck mid-air at Parwanoo Timber Trail, rescue operation underway; tourists safe#HimachalPradesh...
অসমের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দু’জন পুলিশকর্মী ও তিন শিশু-সহ গত ২৪ ঘণ্টায় মোট নয় জনের মৃত্যু হয়েছে। নয় জনের মধ্যে কাছাড় জেলায় তিন জনের মৃত্যু হয়েছে ধস নেমে।
ব্যাপক বজ্রপাত এবং প্রবল ঝড়বৃষ্টির কারণে বিহারে ১৭ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।
অনিল পুরী পরিষ্কার জানিয়েছেন, সেনাবাহিনীতে বিশৃঙ্খলাসৃষ্টিকারীদের কোনও জায়গা নেই। আবেদনের সময় আবেদনকারীকে মুচলেকা দিয়ে ঘোষণা করতে হবে, তিনি বিক্ষোভে অংশ নেননি।
অসমে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৫। বন্যার জলে তলিয়ে গিয়ে এখনও পর্যন্ত আট জন নিখোঁজ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সব মিলিয়ে বন্যাবিধ্বস্ত প্রায় ৩১ লক্ষ মানুষ।
গভীর রাতে মুম্বইয়ের বোরিভালি এলাকায় ‘ধীরজ সাভেরা’ নামের এক বহুতলে আগুন লাগে। খবর পেয়েই দমকলের ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।
অগ্নিপথ বিক্ষোভে শুধু বিহারেই ৭০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে রেলের। রেল সূত্রে জানা গিয়েছে, গত চার দিনে ৬০টি ট্রেনের কামরা এবং ১১টি ইঞ্জিন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকি, বিভিন্ন স্টেশনে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার ফলে রেলের বহু সম্পত্তি নষ্ট হয়। সেই হিসেব মেলালে ক্ষতির পরিমাণ ৭০০ কোটিরও বেশি হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বীরেন্দ্র কুমার জানিয়েছেন, গত চার দিনে রেলের যে পরিমাণ ক্ষতি হয়েছে, সেই হিসাব এখনও পুরোপুরি করা সম্ভব হয়নি। তবে ৭০০ কোটির বেশি রেলের সম্পত্তি নষ্ট করা...
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে বিক্ষোভের জেরে যাত্রিবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বিহারে। রবিবার ভোর ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত যাত্রিবাহী ট্রেন বন্ধ থাকবে।
দেশে করোনা সংক্রমণের হার ক্রমশ বেড়েই চলেছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩,২১৬ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ নিয়ে ক্রমশ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। বিক্ষোভকারীরা বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে একাধিক ট্রেন জ্বালিয়ে দিয়েছে। বিক্ষোভের আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ প্রকল্পে আরও কিছু বাড়তি সুবিধা ঘোষণা করল। শনিবার টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে অগ্নিবীরদের ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। অগ্নিবীরা অবসরের পর ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে। এই বাহিনীতে...
অগ্নিপথ প্রকল্পে নিয়োগ নিয়ে বিক্ষোভের জেরে প্রথম প্রাণ ঝরল তেলঙ্গানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ স্টেশনে শুক্রবার দুপুর নাগাদ একটি যাত্রিবাহী ট্রেন দাঁড়িয়েছিল।
কংগ্রেসের সভানেত্রী সনিয়া গাঁধী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বেশ কিছুদিন ধরে। এখন কোভিড-পরবর্তী কিছু শারীরিক সমস্যা রয়েছে তাঁর।
মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে রান্নার গ্যাসের দাম দিন দিন বেড়েই চলেছে। এই পর্বে রান্নার গ্যাস নয়, এ বার নতুন সংযোগ নেওয়ায় খরচ বাড়ল।
সম্প্রতি পাবজি খেলতে বাধা দেওয়ায় লখনউয়ে মাকে গুলি করে খুন করে বছর ষোলোর এক কিশোর। কিন্তু মাকে খুন করেও তার কোনও অনুতাপ নেই।