প্রতি বছরের মতো এবছরও বন্যার কবলে অসম। তবে এবারের ভয়াবহতা তুলনায় অনেক বেশি। এখনও পর্যন্ত জলবন্দি প্রায় ২২ লক্ষ মানুষ। প্রাণ হারিয়েছেন ১২২ জন। বাড়িঘর জমি জায়গা হাসপাতাল সবই জলের তলায়। এমতাবস্তায় রাস্তার এক উঁচু জায়গায় ক্যানসার রোগীদের কেমোথেরাপি চলছে এমন দৃশ্যও দেখা যাচ্ছে। কারণ শিলচরের কাছাড় ক্যানসার হাসপাতাল সম্পূর্ণ জলমগ্ন। ফলে সমস্ত রোগীদের খোলা আকাশের নিচে নিয়ে আসা হয়েছে। সেখানেই চলছে যাবতীয় চিকিৎসা। জানা গিয়েছে, ১৫০ শয্যাবিশিষ্ট কাছাড় ক্যানসার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার গত কয়েক দিন ধরে...






















