ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার সংসদের সেন্ট্রাল হলে দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা তাঁকে শপথবাক্য পাঠ করালেন।
ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। সোমবার সংসদের সেন্ট্রাল হলে দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা তাঁকে শপথবাক্য পাঠ করালেন।
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শুভেচ্ছা জানিয়ে মমতা টুইট করেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘দেশের প্রধান হিসেবে সংবিধানের চরিত্র এবং গণতন্ত্র রক্ষায় আপনার ভূমিকার দিকে দেশবাসী তাকিয়ে থাকবেন। বিশেষত, এ রকম একটা সময়ে, যখন নানা মতভেদে জর্জরিত সমাজ।’ প্রথম রাউন্ডের গণনাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল ভোটের ফলাফল কী হতে চলেছে। শেষ পর্যন্ত বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলেন এনডিএ পদপ্রার্থী...
প্রথম রাউন্ডের গণনাতেই পরিষ্কার হয়ে গিয়েছিল ভোটের ফলাফল কী হতে চলেছে। শেষ পর্যন্ত বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহাকে হারিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলেন এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তৃতীয় রাউন্ডের শেষেই দ্রৌপদী জয় পেয়ে যান। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনায় বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিন্হার থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন এনডিএ-র প্রার্থী দ্রৌপদী মুর্মু। এই মুহূর্তে দ্রৌপদীর প্রাপ্ত ভোট ২১৬১, মোট ভোটমূল্য ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭। এদিকে, ১০৫৮টি ভোট পেয়েছেন যশবন্ত সিনহা।...
প্রত্যাশা মতোই অঙ্কের হিসেব মিলে যেতে বসেছে। সংসদের গণনা শেষ হয়ে গিয়েছে আগেই। এখন চলছে বিধানসভার গণনা। এখনও পর্যন্ত মোট দশ বিধানসভার গণনা শেষ হয়েছে।
এবার যিনি জয়ী হবেন তিনি ১৬তম রাষ্ট্রপতি ভোটে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলের বাসিন্দা হবেন। কারণ, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ টানা দু’বার ভোটে জয়ী হয়েছিলেন।
ওই মহিলা সাব-ইনস্পেক্টর। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালাচ্ছিলেন ঝাড়খণ্ড পুলিশের মহিলা সাব-ইনস্পেক্টর সন্ধ্যা টোপনো। এমন সময় একটি পিকআপ ভ্যানকে তিনি দাঁড় করানোর চেষ্টা করছিলেন।
এক পুলিশ আধিকারিক ছদ্মবেশে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন শিশু কেনার জন্য। শেষ পর্যন্ত সাড়ে ছয় লক্ষ টাকার বিনিময়ে শিশু বিক্রি নিয়ে একটি চুক্তি হয় তাদের মধ্যে।
কোনও যাত্রী যদি নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে না চড়েন, তাহলে এবার পরের স্টেশন থেকে সেই সিটটি বুকিং করতে পারবেন অন্য যাত্রী। ভারতীয় রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে।
নর্মদা নদীতে গড়িয়ে গেল যাত্রিবোঝাই বাস! মধ্যপ্রদেশে এই বাস দুর্ঘটনায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে মোট ১৫ জন যাত্রীকে।
যাঁরা চাল, ডাল, দই, বাটার মিল্ক, পনির, লস্যি, মধু মুড়ির, আটা প্রভৃতি নিত্যপ্রয়োজনীয় জিনিস খুচরোর বদলে প্যাকেট কিনতে পছন্দ করেন, তাঁদের এবার খরচ বাড়ছে।
ডিএমকে, এসপি, জেএমএম শিবসেনা, সিপিআই, সিপিএম, ফব, এনসিপি-সহ ১৭টি দল মার্গারেটের আলভার নামে সম্মতি জানায়।
প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি এই রাস্তায় জলের অপচয় কম হয়েছে। সাধারণ কংক্রিটের রাস্তা তৈরিতে যে পরিমাণ জল লাগে, তার থেকে অন্তত ৩০ শতাংশ কম জলের প্রয়োজন হয়।
মেঘালয়ের পর এ বার অরুণাচল প্রদেশের সঙ্গেও সীমান্ত সংক্রান্ত বিবাদের সমাধানে উদ্যোগী হলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এ নিয়ে অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুর সঙ্গে সমঝোতা সই করেন হিমন্ত।
শনিবার দলের সংসদীয় বৈঠকের পর জগদীপ ধনকরের নাম ঘোষণা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার রাজ্যপালকে শুভেচ্ছা জানিয়েছেন।
শীর্ষ আদালত জানিয়েছে, একজন মহিলা যদি স্বেচ্ছায় কোনও পুরুষের সঙ্গে সহবাস করেন, এবং পরবর্তীকালে কোনও কারণে তাঁদের মধ্যে সম্পর্কে ফাটল ধরে তাহলে ওই পুরুষসঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করা যাবে না।