আগামী দু’তিন চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসম ভবন। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্যে। বাংলা ছাড়া রয়েছে বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই চার রাজ্যে তাপপ্রবাহের দাপট চলবে বলে মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে।মৌসম ভবন তাঁদের পূর্বাভাসে জানিয়েছে, দু’তিন দিন ধরে পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট চলবে। পাশাপাশি দক্ষিণ ভারতেও আগামী পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকবে। ১ মে অর্থাৎ বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কোনও কোনও এলাকায় আবার কোথাও কোথাও ২ মে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি...






















