সম্প্রতি পিয়ারলেস হসপিটালের উদ্যোগে কলকাতায় 'ইন্টারন্যাশনাল ক্লিনিক্যাল নিউট্রিশন আপডেট ২০২২' নামে পুষ্টি সংক্রান্ত এক কনফারেন্স হয়ে গেল। এটি পিয়ারলেস হসপিটালের উদ্যোগে দ্বিতীয় কনফারেন্স। সারা দেশের পাশাপাশি বাংলাদেশ এবং নেপাল থেকেও পুষ্টিবিদরা অংশ নেন। উপস্থিত ছিলেন পিয়ারলেস হসপিটাল-এর এমডি ডাঃ সুজিত করপুরকায়স্থ, ক্লিনিক্যাল ডিরেকটর অ্যাকাডেমিকস ডাঃ শুভ্রজ্যোতি ভৌমিক প্রমুখ। এ প্রসঙ্গে পিয়ারলেস হসপিটালের চিফ ডায়েটিশিয়ান সুদেষ্ণা মৈত্র নাগ বলেন, মানুষের ভালোভাবে বেঁচে থাকার জন্য সুস্বাস্থ্যের প্রয়োজন৷ আর...














