বয়স বাড়লে শরীরচর্চা করতে ইচ্ছা হয় না। তাই ওজন বেড়ে যেতে বেশি সময় লাগে না। কিন্তু আমরা সকলেই জানি যে ওজনই আদতে সব রোগের মূলে। তাই এই বয়সে ওজনকে বাগে আনতে খাওয়াদাওয়ায় ওপর নজর দিতে হবে।
বয়স বাড়লে শরীরচর্চা করতে ইচ্ছা হয় না। তাই ওজন বেড়ে যেতে বেশি সময় লাগে না। কিন্তু আমরা সকলেই জানি যে ওজনই আদতে সব রোগের মূলে। তাই এই বয়সে ওজনকে বাগে আনতে খাওয়াদাওয়ায় ওপর নজর দিতে হবে।
শুধু মাস্ক পরা নয়, প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা বাড়ানোর কথাও বলেছেন। রাজ্যগুলি যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে বিশেষ ভাবে গুরুত্ব দেয়, সেই বার্তাও প্রধানমন্ত্রী দিয়েছেন।
গবেষণায় জানা গিয়েছে, করোনার নতুন উপরূপ ওমিক্রন ‘বিএফ.৭’ দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি, চিন্তার বিষয় হল আরটিপিসিআর পরীক্ষাতেও ওমিক্রন ‘বিএফ.৭’-কে শনাক্ত করা সম্ভব হয় না।
চিনে গত কয়েক দিনে দেশের বহু মানুষ ভাইরাসের নতুন উপরূপে আক্রান্ত হয়েছেন। ভারতে গত অক্টোবর মাসে ওমিক্রন বিএফ.৭-এর প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল।
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোভিড পরীক্ষা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে।
নেপাল সরকারের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দফতর গত ১৮ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে, কালো তালিকাভুক্ত সংস্থাগুলোর ওষুধ আমদানি বা বিতরণ করা যাবে না।
মূলত এই ধরনের স্ট্রোক মস্তিষ্কে রক্ত চলাচল কমে যাওয়ার কারণেই হয়ে থাকে। এ ক্ষেত্রে প্রধান উপসর্গ হল হাত ও পা দুর্বল এবং শিথিল হয়ে যাওয়া। স্ট্রোকের অন্যান্য উপসর্গও হঠাৎ দেখা দেয়।
নাক, কান এবং গলার চিকিৎসকদের মতে, কানে দীর্ঘ দিন ময়লা জমতে থাকলে, কিংবা দীর্ঘ ক্ষণ কানে হেডফোন দিয়ে গান শুনলেও এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
যাঁদের এমনিতেই কোনও রকম হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে, তাঁদের শরীর এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হিমসিম খেয়ে যায়। তার উপর শীতে শরীরের অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়।
যন্ত্রসঙ্গীত শেখার ক্ষেত্রে আঙুল এবং মস্তিষ্ক দুই-ই খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পিয়ানো শেখার ক্ষেত্রে। আঙুলের সঙ্গে মাথার মেলবন্ধন না হলে কোনও যন্ত্রসঙ্গীতই শেখা সম্ভব নয়।
চিকিৎসকদের কথায়, সব খেয়েও সুস্থ থাকা সম্ভব। শুধু কিছু বাড়তি সুরক্ষা নিতে হবে। দেদার বাইরের খাবার খেয়েও পেট সুস্থ রাখতে চাইলে নিয়ম করে খেতে হবে কয়েকটি খাবার।
ঋতু পরিবর্তনের এই সময়ে শিশুদের খাবারে যাতে ভিটামিন-সি এবং আয়রনের পরিমাণ বেশি থাকে সেদিকে খেয়াল রাখবেন। যেমন লেবু, টমেটো, স্ট্রবেরি, ব্রকোলি জাতীয় খাবার রোজ খাওয়াতে হবে।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন-ডি শুধু হাড়ের জন্যই উপকারি নয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে বিশেষ ভাবে সাহায্য করে এমন অনেক প্রোটিন এবং উৎসেচক তৈরিতেও সাহায্য করে ভিটামিন-ডি।
অরিগ্যানোতে ‘ক্যালভাকরোল’ নামক একটি যৌগ প্রাকৃতিক জীবাণুনাশক হিসাবে কাজ করে এবং ক্যানসার কোষের বিস্তারকে অনেকাংশে নিয়ন্ত্রণ করতে পারে।
সাউথ মর্নিং পোস্ট-এর একটি প্রতিবেদন অনুযায়ী কিশোরীটি ‘পিকা’ নামক রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীরা এমন কিছু জিনিস খেয়ে ফেলেন, যা আদৌ খাবার নয়।