সম্প্রতি ভারতে ‘জিটি নিও ৩’ ফোনের আত্মপ্রকাশ ঘটল। এটি একটি গেমিং ফোকাস স্মার্ট ফোন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮১০০ ৫জি প্রসেসর। এই ফোনে ৬.৭ ইঞ্চির একটি ২ কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এর রিফ্রেশ রেট ১২০ হার্ৎজ এবং টাচ স্যাম্পলিং রেট ১, ০০০ হার্ৎজ। এছাড়াও, ‘জিটি নিও ৩’তে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সল। এই ফোনে রয়েছে দুটি ভ্যারিয়েন্ট। এর মধ্যে একটিতে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ও ১৫০ ওয়াট আল্ট্রা ডার্ট টার্জিং এবং অন্যটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৮০ ওয়াট সুপারডার্ট...






















