হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে নতুন ধরনের সুবিধা আনতে চলেছে। এবার আর ‘লাস্ট সিন’ নিয়ে প্রিয়জনের সঙ্গে ঝগড়া হবে না।
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুরক্ষার কথা ভেবে নতুন ধরনের সুবিধা আনতে চলেছে। এবার আর ‘লাস্ট সিন’ নিয়ে প্রিয়জনের সঙ্গে ঝগড়া হবে না।
টানা ২৭ বছর পথ চলা পর এবার আবসরের পালা। আবশেষে অবসর নিচ্ছে মাইক্রোসফ্টের ইন্টারনেট এক্সপ্লোরার।
আরও অনেক বদল নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এবার থেকে গ্রুপ চ্যাটে একসঙ্গে জন অংশ নিতে পারবেন ৫১২ জন সদস্য।
বন্ধুর পাসওয়ার্ড ভাগ করে নেটফ্লিক্স দেখার দিন শেষ। এ বার থেকে পাসওয়ার্ড ভাগ করলে অতিরিক্ত টাকা নেবে নেটফ্লিক্স।
এবার থেকে ফেসবুকে কোনও ছবি, পোস্ট বা মন্তব্যে মোট কতগুলো প্রতিক্রিয়া পড়ল তা জানা গেলেও, কারা করলেন তা আর দেখা যাবে না।
হোয়াটসঅ্যাপে আসতে চলেছে আর এক নতুন ফিচার্স। এতে আপনি চুপিসারে গ্রুপ থেকে বেরিয়ে গেলেও কেউ টের পাবে না।
যতদিন যাচ্ছে গরমের দাপট বাড়ছে। ঘরে এসি বা কুলার ছাড়া থাকা দুঃসহ হয়ে উঠছে। সেই কারণে গরমের দিনে একটু স্বস্তি পেতে এয়ার কন্ডিশনার কেনার হিড়িক পড়েছে বাজারে। তবে যত গরমই হোক না কেন অনেকেই দামের কথা ভেবে পিছিয়ে আসছেন। যে সংস্থারই হোক না কেন, এখন একটা এক টনের এসির দাম কমবেশি ২৫,০০০ টাকার মতো। যাঁদের বাজেট কম তাঁদের কথা মাথায় রেখে ক্যারিয়ার একটি অত্যাধুনিক এসি এনেছে। সংস্থার এই এসি-কে সস্তার এসিগুলির মধ্যে একটি বলা যেতে পারে। ক্যারিয়ারের এই মডেলটির নাম 'ক্যারিয়ার ক্যাম্পিয়ো, ১.৫ টন ওয়াল মাউন্টেড ইন্ডোর ইউনিট'। ক্যারিয়ার...
শীঘ্রই বাজারে আসতে চলেছে আইফোন ১৪ ম্যাক্স। ফোনের সেই ছবি ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবার আইফোন ১৪ ম্যাক্স সম্পর্কে আরও কিছু তথ্য সামনে এল। নতুন আইফোনের এই সিরিজে থাকবে চারটি মডেল — ‘আইফোন ১৪’, ‘আইফোন ১৪ প্রো’, ‘আইফোন ১৪ ম্যাক্স’ এবং ‘আইফোন ১৪ ম্যাক্স প্রো’। আইফোন সিরিজের ১৪ ম্যাক্সে একটি নতুন ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন রয়েছে। ’আইফোন ১৪ ম্যাক্স’-এর হ্যান্ডসেটটির ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০এইচজেড। এতে ৬জিবি র্যা ম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ সহ এ১৫ বায়োনিক চিপ থাকতে পারে। এছাড়াও, আইফোন ১৪...
অত্যধিক গরমের কারণে শুধু বারে বারে হাং হয়ে যাওয়া নয়, স্মার্টফোনের ব্যাটারি অনেক সময় ফেটেও যেতে পারে। তাই নিজে ঠাণ্ডা থাকার পাশাপাশি আপনার স্মার্টফোন এবং ল্যাপটপটিকেও রাখুন ঠাণ্ডা। গ্রীষ্মের দাবদাহে ফোন বা ল্যাপটপকে কোনওভাবেই গরম হতে দেবেন না। শুধুমাত্র স্মার্টফোন বা ল্যাপটপ নয়, প্রখর রোদে ব্যাটারি ফেটে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেক প্রয়োজনীয় বৈদ্যুতিন সামগ্রীরই। সেইজন্য গ্রীষ্মে এই ধরণের বৈদ্যুতিন সামগ্রীকে নিরাপদে রাখতে হলে আপনাকে এই টিপসগুলি মেনে চলতেই হবে। তুলনায় ঠান্ডা জায়গায় চার্জে বসান ● যেকোনও গ্যাজেটসই...
সম্প্রতি ভারতের বাজারে এসেছে ‘ওয়ানপ্লাস ১০-আর’ ফোন। ইতিমধ্যে শুরু হয়েছে বিক্রির পর্বও। ওয়ানপ্লাস ১০-আর ফোনের প্রধান আকর্ষণ হল এতে থাকা বিশ্বমানের ফাস্ট চার্জিং প্রযুক্ত। এই স্মার্টফোন দুটি মডেলে পাওয়া যাচ্ছে। একটিতে ৫০০০ এমএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং-এর সুবিধা রয়েছে। এক থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সময় লাগবে মাত্র ৩২ মিনিট। অন্য মডেলটিতে ৪৫০০ এমএইচ ব্যাটারি এবং ১৫০ ওয়াটের সুপার ভিভিওসি চার্জিং-এর সুবিধা মিলবে। এক্ষেত্রে মাত্র ১৭ মিনিটেই এক থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যাবে। ‘ওয়ানপ্লাস...
বুধবার থেকে অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডিং করার সমস্ত বাহ্যিক অ্যাপ্লিকেশন (অ্যাপ) বাতিল করা হবে বলে গুগল কর্তৃপক্ষ মঙ্গলবার জানিয়ে দিয়েছে। অর্থাৎ এবার থেকে ফোনে কল রেকর্ড করার নিজস্ব সফটঅয়্যার না থাকলে বাইরের কোনও অ্যাপ নতুন করে ডাউনলোড করে কথোপকথন রেকর্ড করা যাবে না। অনেক দেশেই ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তার কথা মাথায় রেখে ফোনের কথোপকথন রেকর্ড করা আইনত নিষিদ্ধ। অ্যান্ড্রয়েডের দশম রূপটি আসার পর গুগল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও সুরক্ষার কথা মাথায় রেখে কল রেকর্ড করার এই ব্যবস্থা...
এবার হোয়াটসঅ্যাপে আগে পাঠানো মেসেজ-এর সঙ্গে দুঃখ, ভালোবাসা, বিস্ময়, হাসি প্রভৃতি ইমোজি জুড়ে দেওয়া যাবে। সেই সঙ্গে পাঠানো যাবে ২ গিগাবাইট মেমোরির ফাইল।
১১০ ভোল্ট থেকে ২৪০ ভোল্ট বিদ্যুতেই চলবে ‘ফোল্ডিমেট’। যত খুশি জামা কাপড় দিন, কাজ করতে করতে হাঁপিয়ে উঠবে না একটুও। বরং মাত্র পাঁচ মিনিটে ২০টির বেশি জামা ভাঁজ করে দেবে এই যন্ত্র।
অনেকেরই মানসিক চাপের কারণে খাওয়াদাওয়া ঠিকমতো হয় না, তবে এই স্মার্টবেল্ট ব্যবহার করলে বেল্টে ঠিক কতটা চাপ পড়ছে তা পরিমাপ করে সে বিষয়ে সতর্ক করে দেবে এই স্মার্টবেল্ট।
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য পরিবহণ দফতর। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল-এর নির্দেশকে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলস্বরূপ এবার ১৫ বছরের পুরনো বাণিজ্যিক এবং ব্যক্তিগত গাড়ি বাতিল করার পথে পরিবহণ দফতর। এই সিদ্ধান্তের ফলে রাজ্য জুড়ে ১০ লক্ষেরও বেশি পুরনো গাড়ি বাতিল হবে বলে মনে করা হচ্ছে। সুত্রের খবর, এই মাসেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। যেসব গাড়ির বয়স ১৫ বছরের বেশি হয়ে গিয়েছে, সেই সব গাড়ির মালিকদের এই সপ্তাহেই নোটিশ পাঠাবে রাজ্য পরিবহণ দফতর। এ বিষয়ে শুনানি চলবে মে-জুন মাস জুড়ে। এতে নোটিশ...