আধুনিক জীবনযাত্রায় সবচেয়ে বড় সমস্যাগুলির অন্যতম পুরুষদের বন্ধ্যাত্ব। এটা যে শুধুমাত্র শুক্রাণু উৎপাদনের অভাবেই হচ্ছে তা নয়, অনেক সময় যৌন সম্পর্কের সময় পর্যাপ্ত পরিমাণে উত্তেজিত না হতে পারাটাও এর অন্যতম একটি কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বেশ কয়েকটি কারণে পুরুষদের মধ্যে এই বন্ধ্যাত্বের সমস্যা তৈরি হচ্ছে।






















