হাতের ও পায়ের আঙুলের গাঁট (নাকেলস) কালো কালো হয়ে গেলে দেখতে সত্যিই খুব খারাপ লাগে। লজ্জায় হাত বার করতে সংকোচ বোধ হয়। এই দাগ থেকে মুক্তি পেতে অনেকেই ব্লিচ ব্যবহার করেন। কিন্তু ব্লিচ ব্যবহার করা উচিত নয়। ওতে হাতের মসৃণতা কমে, শুষ্ক হয়ে যায়। এমনকী র্যা শ হবার সম্ভাবনাও থাকে। এককথায় কালো দাগ তোলার চিকিৎসা 'ব্লিচ' নয়। এটার জন্য এবিষয়ে পেশাদারদের কাছে গেলে সমাধান হতে পারে। সবার পক্ষে সেটা হয়তো সম্ভব না। ঘরোয়া একটা টিপস জানাচ্ছি। একটি পাতিলেবুকে আড়াআড়িভাবে দু' টুকরো করতে হবে। এবার কিছুটা রস বার করে নিলে লেবুর ভেতরটা...






















