এখন অনেক মহিলাই পিসিওডি বা পিসিওএস-এর সমস্যায় ভোগেন। এটা মূলত লাইফস্টাইল সম্পর্কিত একটি শারীরিক সমস্যা। যদিও নিয়মিত যোগাভ্যাসের মাধ্যমে এর সমাধান সম্ভব। কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়, তা নিয়েই আজ আলোচনা করব। প্রথম যে যোগব্যায়ামটির কথা বলব সেটি হল বাটারফ্লাই। এই ব্যায়ামের জন্য প্রথমে আমাদেরকে পা মেলে বা ছড়িয়ে বসতে হবে। তারপর দুটি পাকে ভাঁজ করতে হবে এবং পায়ের পাতা বা চেটোটিকে একে অন্যের সঙ্গে ঠেকাতে হবে। এবার আমাদের দুই হাতের আঙুলগুলিকে যুক্ত করে পায়ের পাতার নীচে রাখতে হবে। তারপর থাইগুলিকে নাচতে হবে বা আপ ডাউন...





















