আমরা ভারতীয়রা পূজা, পার্বণ, উৎসব, অনুষ্ঠান প্রভৃতিতে হামেশাই উপবাস করে থাকি। ফলে উপবাস করার রীতি আমাদের সংস্কৃতিতে বহু প্রাচীনকাল থেকেই চলে আসছে। বিশেষত বেদ উপনিষদ-এর যুগে প্রাচীন মুনি-ঋষিরা এই উপবাসের পথপ্রদর্শক। কিন্তু জানেন কি? এই উপবাসের সুফল কী? লুসিয়ানার একদল গবেষক দীর্ঘদিন ধরে গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন যে, কোন ব্যক্তি যদি দিনের কোন একটি মিল নিয়ম করে বাদ দিতে পারেন তাহলে তার ওজনের ১০ শতাংশ কমে যেতে পারে সেইসঙ্গে তার ঘুমের মান ভালো হয়। এমনকী যৌন স্বাস্থ্য অনেক উন্নত মানের হয়ে থাকে। কারণ যখনই...






















