‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ অথবা ‘তন্বী শ্যামা শিখরদশনা’ —কবিরা শ্যামাঙ্গীর রূপ বর্ণনা যাই করুন আর সারা পৃথিবী কালো মেয়েদের রূপে এখন যতই ভুলুক, আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গিতে ‘সর্ব্বদোষ হরে গোরা’ এখনও প্রতিষ্ঠিত। ফর্সা রং হলে তার যে কোনও খুঁতই মাফ। নিম্ন বা মধ্যবিত্তের ঘরে কালো হওয়া মানে অপরাধ। আজও অনেক মেয়ে এই সমস্যায় ভুগতে ভুগতে বিষন্নতার অতলান্তে। আগে মেয়েদের ঘর থেকে বেশি বের হওয়ার রেওয়াজ ছিল না। কিন্তু এখন পড়াশুনা বা কাজের জন্য বাইরেই বেশি থাকতে হয়। ফলে যার যা গায়ের রং তা হারিয়ে যাচ্ছে, বিশেষ করে শরীরের খোলা...






















