বাড়তি ওজন ঝরানোর বেশ কিছু পন্থা রয়েছে। সেই সব উপায়ের মধ্যে শরীরচর্চা অন্যতম। তবে সকলেই যে জিমে গিয়ে শারীরিক কসরত ক্রাতে পছন্দ করেন, তেমনটা নয়। এমন বহু মানুষ আছেন যাঁরা যোগাসনে ভরসা রাখেন। তাঁরা বাড়িতেই নিয়মিত ব্যায়াম করেন। তবে বেশির ভাগ মানুষ আবার সুস্থ থাকতে এবং বাড়তি ওজন ঝরাতে হাঁটাহাঁটি করতেই বেশি পছন্দ করেন। লিফ্টের বদলে সিঁড়ি দিয়ে ওঠেন। কেউ কেউ আবার বাড়ির কাছে বাজারে যান পায়ে হেঁটেই। মনে রাখতে হবে, কাজের মাঝে হাঁটাহাঁটির চেয়েও, হেঁটে ঘাম ঝরানোই সব থেকে উপকারী।সারা দিনের কোনও এক সময়ে কিছু ক্ষণ হাঁটাহাঁটি...






















