পাতে নুন খান না। এমনকি রান্নাতেও কম নুন ব্যবহার করা হয়। এর পরও ক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে না। আবার কারও কারও ক্ষেত্রে নিয়মিত ওষুধ খেয়েও রক্তচাপ স্বাভাবিক হচ্ছে না। ফলে কারও উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে খাওয়াদাওয়া নিয়ে সাবধান হতে হবে। অনেকেই মনে করেন, নুন খাওয়া বন্ধ করে দিলেই রক্তচাপের মাত্রা স্বাভাবিক হয়ে যাবে। এই ধারণা কিন্তু সঠিক নয়। উচ্চ রক্তচাপের সমস্যায় লবণ খাওয়া যে বিপজ্জনক, তা প্রমাণিত হলেও এমন অনেক খাবার আছে, যেগুলিতে নুনের পরিমাণ বেশি রয়েছে। তাই কেবল লবণ নয়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সেই সব খাবার খাওয়াও বন্ধ...






















